চট্টগ্রাম ০৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

সিঙ্গারবিল ইউনিয়নের পৃথক দুই অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ মাদক; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা দায়ের

বিজয়নগরে পৃথক অভিযানে ১৬ কেজি গাঁজা, ১৭৫ ইয়াবা ও স্কাফ সিরাপ উদ্ধার; গ্রেপ্তার ৪

তানভীর ভুইয়া
  • আপডেট সময় : ০৭:৪৩:৩১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া | ১২ জুলাই ২০২৬: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ১৬ কেজি গাঁজা, ১৭৫টি ইয়াবা ট্যাবলেট এবং ২ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করেছে বিজয়নগর থানা পুলিশ। এ সময় চারজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করে পৃথক দুটি মামলা দায়ের করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১১ জুলাই) রাত ১০টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার একটি টিম উপজেলার ৭ নম্বর সিঙ্গারবিল ইউনিয়নের মেরাশানী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ১৭৫টি ইয়াবা ট্যাবলেট ও ২ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে শাকিল আহমেদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

এর কিছুক্ষণ পর রাত সাড়ে ১০টার দিকে একই ইউনিয়নের উথারিয়াপাড়া এলাকায় আরেকটি পৃথক অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে ১৬ কেজি গাঁজাসহ খোকন মিয়া, মিলন মিয়া ও সোহাগ মিয়াকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার মিলন মিয়ার বিরুদ্ধে পূর্বে চারটি মাদক মামলাসহ মোট ছয়টি মামলা রয়েছে। অন্য গ্রেপ্তারদের বিরুদ্ধেও মাদক ব্যবসার অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।
বিজয়নগর থানা পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আরও জোরদার করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সিঙ্গারবিল ইউনিয়নের পৃথক দুই অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ মাদক; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা দায়ের

বিজয়নগরে পৃথক অভিযানে ১৬ কেজি গাঁজা, ১৭৫ ইয়াবা ও স্কাফ সিরাপ উদ্ধার; গ্রেপ্তার ৪

আপডেট সময় : ০৭:৪৩:৩১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬