চট্টগ্রাম ১২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

নোয়াখালী জেলা জামায়াতের আয়োজনে যুব দায়িত্বশীল সম্মেলনে প্রযুক্তির অপব্যবহার, মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

নোয়াখালীতে জামায়াতের যুব দায়িত্বশীল সম্মেলন: মাদক, জুয়া ও বেকারত্বের বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মুহাম্মদ শাহজাহানের

মু. অলি উল্যা ইয়াছিন
  • আপডেট সময় : ১০:৩৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী | ১১ জুলাই ২০২৬: মাদকাসক্তি, বেকারত্ব, জুয়া, নানা ধরনের অপকর্ম ও সামাজিক অনৈতিকতার বিরুদ্ধে তরুণ সমাজকে সজাগ থেকে নৈতিক নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।

শনিবার (১১ জুলাই) নোয়াখালী জেলা শহরের একটি কনভেনশন সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা আয়োজিত ‘পৌরসভা ও ইউনিয়ন যুব দায়িত্বশীল সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

যুব বিভাগের সভাপতি রাশেদ বিল্লাহ আলমগীরের সভাপতিত্বে এবং যুব বিভাগের জেলা টিম ও নোয়াখালী শহর সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল রাকিবের সঞ্চালনায় সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভার যুব দায়িত্বশীলরা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের প্রকৃত মুক্তি নিশ্চিত করতে আদর্শভিত্তিক নেতৃত্বের বিকল্প নেই। তিনি বলেন, বর্তমান সময়ে হতাশাগ্রস্ত ও ক্ষুব্ধ যুবসমাজ ইতিবাচক পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে। তবে আধুনিক প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে মাদক ও জুয়াকে ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া হয়েছে, যা তরুণ সমাজের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে একজন যুবককে বিপথে পরিচালিত করার জন্য একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনই যথেষ্ট হতে পারে, যদি সেটির সঠিক ব্যবহার নিশ্চিত না করা যায়। তাই প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করে নৈতিক, দক্ষ ও দায়িত্বশীল যুবসমাজ গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার এবং জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন।

এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন নোয়াখালী আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট তাজুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ইসমাইল হোসেন মানিক, নোয়াখালী শহর আমির মাওলানা মো. ইউসুফ এবং সদর সেক্রেটারি ডা. মিরাজুল ইসলাম।

তৃণমূল যুব নেতৃত্বের পক্ষে বক্তব্য দেন কবিরহাট উপজেলা সভাপতি মো. আহসান উল্লাহ, সোনাইমুড়ী পৌরসভা সভাপতি মো. আনিছুর রহমান, চাটখিল পৌরসভা সভাপতি তাওহিদুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি নুর আলম ফয়সাল, বসুরহাট পৌরসভা সভাপতি মো. ইয়াকুব হোসাইন, সেনবাগ উপজেলা সভাপতি হারুন অর রশিদ রুবেল, চৌমুহনী পৌরসভা সভাপতি মাওলানা মো. নুর উদ্দিন এবং বেগমগঞ্জ উপজেলা সভাপতি ইঞ্জিনিয়ার জাকির হোছাইন।

সম্মেলনের বক্তারা নোয়াখালীর প্রতিটি ইউনিয়ন, পৌরসভা ও উপজেলায় নৈতিক মূল্যবোধসম্পন্ন, আদর্শিক ও দায়িত্বশীল যুবসমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি মাদক, জুয়া, অপরাধ ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নোয়াখালী জেলা জামায়াতের আয়োজনে যুব দায়িত্বশীল সম্মেলনে প্রযুক্তির অপব্যবহার, মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

নোয়াখালীতে জামায়াতের যুব দায়িত্বশীল সম্মেলন: মাদক, জুয়া ও বেকারত্বের বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মুহাম্মদ শাহজাহানের

আপডেট সময় : ১০:৩৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬