চট্টগ্রাম ০৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষক ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ফলজ, বনজ ও ঔষধি চারা এবং কৃষি উপকরণ বিতরণ

কৃষি সমৃদ্ধির পথে হরিরামপুর: সরকারি প্রণোদনায় চারা বিতরণ

মোহাম্মদ আলী, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৩৪:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং কৃষকদের উৎসাহিত করতে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় বিনামূল্যে ১,৭৫০টি ফলজ, বনজ ও ঔষধি চারা গাছসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

(৯ জুলাই) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত এ বিতরণ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন কৃষক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে সরকারি প্রণোদনার এসব উপকরণ হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মোঃ তৌহিদুজ্জামান খান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিজা বীসরাত হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ সোহেল, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জহিরুল ইসলাম শুভসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, কৃষক এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির মূল লক্ষ্য হলো কৃষি উৎপাদন বৃদ্ধি, ফলজ ও বনজ বৃক্ষরোপণে কৃষকদের উদ্বুদ্ধ করা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং টেকসই কৃষি উন্নয়ন নিশ্চিত করা। কৃষকদের মাঝে উন্নত কৃষি উপকরণ বিতরণের মাধ্যমে উৎপাদন ব্যয় কমানো এবং উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের এই কর্মসূচির আওতায় উপজেলার নির্বাচিত কৃষক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির মোট ১,৭৫০টি চারা এবং অন্যান্য কৃষি উপকরণ বিনামূল্যে প্রদান করা হয়েছে।

স্থানীয় কৃষকরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন প্রণোদনা কৃষি উৎপাদন বৃদ্ধি ও বৃক্ষরোপণ কর্মসূচিকে আরও গতিশীল করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষক ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ফলজ, বনজ ও ঔষধি চারা এবং কৃষি উপকরণ বিতরণ

কৃষি সমৃদ্ধির পথে হরিরামপুর: সরকারি প্রণোদনায় চারা বিতরণ

আপডেট সময় : ০৭:৩৪:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬