চট্টগ্রাম ০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

বিআরটিএ ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে প্রশিক্ষণে অংশ নিলেন ৬১ জন পেশাজীবী গাড়ি চালক

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকদের প্রশিক্ষণ দিল বিআরটিএ চাঁপাইনবাবগঞ্জ

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:০৪:২৫ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

সড়ক দুর্ঘটনা কমানো এবং পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে রিফ্রেশার প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

“গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (০৮ জুলাই) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় জেলার ৬১ জন পেশাজীবী গাড়ি চালক অংশ নেন।

প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ-এর পরিচালক (অডিট ও আইন) ও যুগ্মসচিব জনাব রুবাইয়াৎ-ই-আশিক।

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু ছালেহ মোঃ মুসা জঙ্গীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব আনিসুর রহমান, বিআরটিএ চাঁপাইনবাবগঞ্জের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শাহজামান হক, মেডিকেল অফিসার ডা. রাকিবুল ইসলাম, টি আই-২ আজিজ ফেরদৌস, মোটরযান পরিদর্শক রাসন চাকমা এবং মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট সাজেদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রশিক্ষণ কর্মশালায় বিআরটিএ চাঁপাইনবাবগঞ্জের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শাহজামান হক বলেন, “সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে চালকদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নির্ধারিত গতিসীমা মেনে চলা, ট্রাফিক আইন ও সড়ক সংকেত যথাযথভাবে অনুসরণ করা এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব।”

তিনি আরও বলেন, পেশাগত চালকদের নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি ও নিরাপদ যান চলাচল নিশ্চিত করা প্রয়োজন।

কর্মশালায় চালকদের যানবাহন পরিচালনার নিয়ম, সড়ক নিরাপত্তা, ট্রাফিক আইন, দুর্ঘটনা প্রতিরোধ কৌশল এবং দায়িত্বশীল ড্রাইভিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বিআরটিএ ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে প্রশিক্ষণে অংশ নিলেন ৬১ জন পেশাজীবী গাড়ি চালক

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকদের প্রশিক্ষণ দিল বিআরটিএ চাঁপাইনবাবগঞ্জ

আপডেট সময় : ১০:০৪:২৫ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬