চট্টগ্রাম ১২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

অন্যায়ভাবে চাকরিচ্যুত হওয়ার অভিযোগ তুলে পুনর্বহাল, বকেয়া সুবিধা ও সরকারি হস্তক্ষেপ দাবি

গণভবনের সামনে ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পাশে বঞ্চিত সৈনিকদের মানববন্ধন, চাকরি পুনর্বহালের দাবিতে স্মারকলিপি

আরিয়ান ইসলাম রিদয়
  • আপডেট সময় : ০১:৫৬:১৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬ ২৯৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা | ৮ জুলাই ২০২৬:
২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে সশস্ত্র বাহিনী থেকে অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়েছেন বলে দাবি করা একদল সাবেক সৈনিক রাজধানীতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। বুধবার (৮ জুলাই) সকালে ঢাকার শেরে-ই-বাংলা নগরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অপর পাশে এবং গণভবনের সামনে পুলিশ ব্যারিকেডসংলগ্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে চাকরিচ্যুত সৈনিকদের অধিকার আদায়ের আন্দোলন চললেও এর সুফল মূল ভুক্তভোগীরা পাচ্ছেন না। তাদের দাবি, আন্দোলনের সুযোগ নিয়ে কিছু কর্মকর্তা নিজেদের স্বার্থসংশ্লিষ্ট সুবিধা গ্রহণ করছেন, অথচ চাকরি হারানো সাধারণ সৈনিকেরা এখনও বঞ্চিত রয়েছেন।

বক্তারা আরও অভিযোগ করেন, অধিকার আদায়ের দাবিতে সোচ্চার হওয়া অনেক সাবেক সৈনিককে বিভিন্ন সময়ে হয়রানি, মিথ্যা মামলা ও জেল-জুলুমের মুখোমুখি হতে হয়েছে। এ ধরনের পরিস্থিতির অবসান ঘটিয়ে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত এবং ন্যায়সংগত সমাধানের জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, চাকরি হারানোর পর বহু পরিবার দীর্ঘদিন ধরে আর্থিক সংকট ও মানবেতর জীবনযাপন করছে। তাই কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থ নয়, প্রকৃত ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

তারা অবিলম্বে চাকরি পুনর্বহাল, বকেয়া বেতন-ভাতা ও প্রাপ্য সকল সুযোগ-সুবিধা ফিরিয়ে দেওয়ার দাবি জানান।
কর্মসূচি শেষে ভুক্তভোগী সৈনিকদের একটি প্রতিনিধি দল তাদের দাবিসংবলিত স্মারকলিপি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশ্যে জমা দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

অন্যায়ভাবে চাকরিচ্যুত হওয়ার অভিযোগ তুলে পুনর্বহাল, বকেয়া সুবিধা ও সরকারি হস্তক্ষেপ দাবি

গণভবনের সামনে ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পাশে বঞ্চিত সৈনিকদের মানববন্ধন, চাকরি পুনর্বহালের দাবিতে স্মারকলিপি

আপডেট সময় : ০১:৫৬:১৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬