চট্টগ্রাম ১১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

গ্রীষ্মকালীন মহড়া পর্যবেক্ষণ, সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় ও পেশাদারিত্বের ওপর গুরুত্বারোপ

ধলেশ্বরীর তীরে সেনাবাহিনীর প্রশিক্ষণ ক্যাম্পে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

মোহাম্মদ আলী, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:০২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের ধলেশ্বরী নদীর তীরবর্তী সুতক্ষিরা এলাকার হায়দারের কাঠবাগানে স্থাপিত বাংলাদেশ সেনাবাহিনীর ৮ বীরের অস্থায়ী প্রশিক্ষণ ক্যাম্প আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯টা ৪২ মিনিট থেকে বেলা ১১টা পর্যন্ত তিনি ক্যাম্পে অবস্থান করেন এবং সাভার সেনানিবাসের গ্রীষ্মকালীন মহড়ার বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় প্রধানমন্ত্রী প্রশিক্ষণরত সেনাসদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের মনোবল, দক্ষতা ও পেশাদারিত্বের প্রশংসা করেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী বলেন, দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীকে সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, একটি দক্ষ ও আধুনিক সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, সাভার সেনানিবাসের জিওসি মেজর জেনারেল এস এম আসাদুল হক, ৮১ ও ৭১ ব্রিগেডের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মানিকগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী সড়কপথে জাতীয় সংসদ ভবনের উদ্দেশ্যে রওনা দেন। প্রধানমন্ত্রীর আকস্মিক সফরকে কেন্দ্র করে সিংগাইর এলাকাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গ্রীষ্মকালীন মহড়া পর্যবেক্ষণ, সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় ও পেশাদারিত্বের ওপর গুরুত্বারোপ

ধলেশ্বরীর তীরে সেনাবাহিনীর প্রশিক্ষণ ক্যাম্পে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

আপডেট সময় : ০৫:০২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬