চট্টগ্রাম ১২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

হৃদরোগে আক্রান্ত সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতার চিকিৎসায় দেশ-প্রবাসী শুভানুধ্যায়ীদের সহযোগিতা

চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পেলেন কচুয়ার আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল

মোঃ আনোয়ার হোসেন (রাজ)
  • আপডেট সময় : ১১:৩৪:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁদপুরের কচুয়া উপজেলায় হৃদরোগে আক্রান্ত ৬নং উত্তর কচুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোস্তফা কামাল (ডায়না মোস্তফা)-এর চিকিৎসার জন্য ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

রোববার (৫ জুলাই) বিকেলে কচুয়া উপজেলার স্থানীয় এক অনুষ্ঠানে কচুয়ার সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদের পরামর্শে দেশ-বিদেশে অবস্থানরত শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে এই আর্থিক সহায়তা মোস্তফা কামালের হাতে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মাহবুব আলম, ৯নং কড়ইয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহসান হাবিব জুয়েল, কচুয়া পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন, ৬নং উত্তর কচুয়া ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম, সাচার ডিগ্রি কলেজের সাবেক সভাপতি সোহেল মাহমুদ এবং ৯নং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সুমন মিয়াজী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবান ও প্রবাসীসহ সকলকে চিকিৎসাসহ মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তারা।

জানা গেছে, মোস্তফা কামাল দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। উন্নত চিকিৎসা নিশ্চিত করতে আর্থিক সহায়তার প্রয়োজনীয়তা বিবেচনায় দেশ-প্রবাসী শুভানুধ্যায়ীরা এই সহযোগিতা প্রদান করেন।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ মোস্তফা কামালের দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন এবং তাঁর চিকিৎসা কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

হৃদরোগে আক্রান্ত সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতার চিকিৎসায় দেশ-প্রবাসী শুভানুধ্যায়ীদের সহযোগিতা

চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পেলেন কচুয়ার আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল

আপডেট সময় : ১১:৩৪:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬