চট্টগ্রাম ০৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

৩০ বছরের সাংস্কৃতিক যাত্রা উদযাপনে আলোচনা সভা, দেশীয় ফল উৎসব ও গুণীজনদের মিলনমেলা

ফুলকুঁড়ি থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকীতে সুস্থ সংস্কৃতি ও পুষ্টি সচেতনতায় বিশেষ আয়োজন

আরিয়ান ইসলাম হৃদয়
  • আপডেট সময় : ০৭:২৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ফুলকুঁড়ি থিয়েটার তাদের গৌরবময় ৩০ বছরের পথচলা উদযাপন করেছে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে। বর্ষপূর্তি উপলক্ষে সোমবার (৬ জুলাই) সন্ধ্যা ৭টায় আয়োজন করা হয় মৌসুমী ফল উৎসব ও আলোচনা সভা, যেখানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, সংগঠক, সমাজসেবী ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ সংস্কৃতিচর্চা একটি মানবিক, প্রগতিশীল ও মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনের অন্যতম ভিত্তি। তিন দশক ধরে ফুলকুঁড়ি থিয়েটার নাট্যচর্চা, সাংস্কৃতিক কার্যক্রম এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে যে ভূমিকা রেখে আসছে, তা প্রশংসনীয়। তারা বলেন, নতুন প্রজন্মকে সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করতে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত হওয়া প্রয়োজন।

বক্তারা আরও উল্লেখ করেন, দেশীয় মৌসুমী ফল মানুষের পুষ্টি, জনস্বাস্থ্য এবং কৃষিনির্ভর অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশীয় ফলের পরিচিতি বৃদ্ধি, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং স্থানীয় কৃষকদের উৎপাদিত ফলের প্রতি আগ্রহ বাড়াতে ফল উৎসবের মতো আয়োজন সময়োপযোগী ও প্রশংসনীয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলকুঁড়ি থিয়েটারের প্রধান পৃষ্ঠপোষক এডভোকেট মহিউদ্দিন আহমেদ শাহিন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন কদমতলী থানা সাংবাদিক ক্লাবের সভাপতি ও দৈনিক বাংলাদেশের আলোর বিশেষ প্রতিনিধি মো. সুমন চৌধুরী।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষা অনুরাগী, সাংবাদিক ও সংগঠক নান্নু মীর। তিনি বলেন, সুস্থ সংস্কৃতি সমাজে ইতিবাচক পরিবর্তন আনে এবং মানুষের নৈতিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন তরী নজরুল সাহিত্য মঞ্চের নির্বাহী চেয়ারম্যান এবং দৈনিক জাস্ট নিউজ বিডি ডটকমের সম্পাদক ও প্রকাশক ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর এই সময়ে সাহিত্য, নাটক ও সংস্কৃতির চর্চা তরুণ সমাজকে সৃজনশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক মো. শাহজালাল ফারুক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেন্টিস্ট হারুন অর রশিদ (আওরঙ্গ)—সভাপতি, বিডিএইচএস কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটির উপদেষ্টা এবং ফুলকুঁড়ি থিয়েটারের উপদেষ্টা; এছাড়া উপস্থিত ছিলেন সাজ্জাদ সাব্বির, প্রধান উদ্যোক্তা, আমাদের সমাজ ফাউন্ডেশন।

অনুষ্ঠান শেষে ফুলকুঁড়ি থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ এইচ মাসুদ, সাধারণ সম্পাদক মো. নূর আলম খোকন এবং সাংগঠনিক সম্পাদক এস এম সোহেল রানা সিপন অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথি, শুভানুধ্যায়ী ও সহযোগীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

পরিশেষে অতিথিদের দেশীয় বিভিন্ন রসালো মৌসুমী ফল দিয়ে আপ্যায়ন করা হয়। আয়োজকদের প্রত্যাশা, সংস্কৃতি, সামাজিক সম্প্রীতি ও দেশীয় ঐতিহ্য বিকাশে ফুলকুঁড়ি থিয়েটার ভবিষ্যতেও এমন সৃজনশীল আয়োজন অব্যাহত রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

৩০ বছরের সাংস্কৃতিক যাত্রা উদযাপনে আলোচনা সভা, দেশীয় ফল উৎসব ও গুণীজনদের মিলনমেলা

ফুলকুঁড়ি থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকীতে সুস্থ সংস্কৃতি ও পুষ্টি সচেতনতায় বিশেষ আয়োজন

আপডেট সময় : ০৭:২৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬