চট্টগ্রাম ১১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন

১৯ বছর পর সরাসরি ভোটে ব্যবসায়ীদের ব্যাপক অংশগ্রহণ; সভাপতি নির্বাচিত আতিকুর রহমান বাদল

দীর্ঘ ১৯ বছর পর বগুড়া চেম্বার নির্বাচন: বাদল-হিরু প্যানেলের নিরঙ্কুশ জয়, সভাপতি আতিকুর রহমান বাদল

মোঃ আব্দুল আলীম, জেলা প্রতিনিধি, বগুড়া।
  • আপডেট সময় : ০৫:৩৭:০০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ প্রায় ১৯ বছর পর উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হলো বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক (২০২৬-২০২৮) নির্বাচন। নির্বাচনে বিএনপি-সমর্থিত বাদল-হিরু প্যানেল সভাপতি, সহ-সভাপতিসহ কার্যনির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ সব পদে জয়লাভ করে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে।

রোববার (৫ জুলাই) বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা কমিটির তথ্য অনুযায়ী, মোট ১,০৭৭ জন ভোটারের মধ্যে ৯৩০ জন ভোট দেন। ভোটগ্রহণের হার ছিল ৮৬ দশমিক ৩ শতাংশ। পুরো নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ভোট গণনা শেষে ঘোষিত ফলাফলে সভাপতি পদে ‘গোলাপ ফুল’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা আতিকুর রহমান বাদল ৬৯৬ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত-সমর্থিত সেলিম-এরশাদ প্যানেলের মো. সেলিম রেজা ‘ছাতা’ প্রতীকে পান ২২৭ ভোট। এ পদে ৬টি ভোট বাতিল হয়।
সহ-সভাপতি পদে ‘আনারস’ প্রতীকে মো. হামিদুল হক চৌধুরী হিরু সর্বোচ্চ ৭২৬ ভোট পেয়ে নির্বাচিত হন। অপর সহ-সভাপতি হিসেবে ‘খেজুর গাছ’ প্রতীকে মো. মামদুদুর রহমান শিপন ৫৯১ ভোট পেয়ে জয়লাভ করেন।

কার্যনির্বাহী কমিটির পরিচালক পদে বাদল-হিরু প্যানেল থেকে নির্বাচিত ৯ জন হলেন— শ্রী পরিমল চন্দ্র দাস (৫৯৬), খন্দকার মেজবাহুল হক রন্টু (৬১২), মো. আজিজার রহমান মিল্টন (৫৭৯), শাহিনুর ইসলাম সবুজ (৫৬৯), এস এম নূর-ই আলম সিদ্দিকী পল্লব (৫৫৭), মো. রাসেদুল ইসলাম (৫৫৩), মো. শফিকুল ইসলাম খোকন (৫৩২), শামসুল হক বেনু (৫১২) এবং মো. মতিউর রহমান (৪৬৬) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সকালে ভোটকেন্দ্র এলাকায় ছিল উৎসবের আবহ। ব্যবসায়ীরা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করেন। এবারের নির্বাচনে কার্যনির্বাহী কমিটির ১২টি পদের বিপরীতে দুটি পূর্ণাঙ্গ প্যানেল ও স্বতন্ত্রসহ মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৭ সালে বগুড়া চেম্বারে সরাসরি ভোট অনুষ্ঠিত হয়েছিল। এরপর দীর্ঘ সময় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বা নির্বাচনের পরিবর্তে কমিটি গঠিত হওয়ায় ব্যবসায়ীরা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাননি। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে এ নির্বাচন আয়োজন করা হয়।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও জেলা অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা আছিয়া খাতুন বলেন, অত্যন্ত সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা সম্পন্ন হয়েছে। ব্যবসায়ীরা তাদের পছন্দের নেতৃত্ব নির্বাচন করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

১৯ বছর পর সরাসরি ভোটে ব্যবসায়ীদের ব্যাপক অংশগ্রহণ; সভাপতি নির্বাচিত আতিকুর রহমান বাদল

দীর্ঘ ১৯ বছর পর বগুড়া চেম্বার নির্বাচন: বাদল-হিরু প্যানেলের নিরঙ্কুশ জয়, সভাপতি আতিকুর রহমান বাদল

আপডেট সময় : ০৫:৩৭:০০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬