চট্টগ্রাম ০৯:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

বেনাপোলে বর্ণাঢ্য আয়োজনে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, র‍্যালি-আলোচনা সভা ও কেক কাটা

সেলিম রেজা তাজ
  • আপডেট সময় : ০২:৩০:১৫ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বেনাপোল, যশোর |৫ জুলাই ২০২৬ : দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এনটিভি-র ২৩ বছর পূর্তি ও ২৪তম বর্ষে পদার্পণ উপলক্ষে যশোরের বেনাপোলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিনব্যাপী আয়োজনে ছিল বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময় এবং কেক কাটা অনুষ্ঠান।

গতকাল শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৪টায় বেনাপোল প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন এনটিভির বেনাপোল প্রতিনিধি আলহাজ্ব মহসিন মিলন।
এর আগে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বেনাপোল প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে বেনাপোল স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। এতে সাংবাদিক, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, চিকিৎসক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বেনাপোল স্থলবন্দর (ট্রাফিক) পরিচালক শামীম হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি ও বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি। এছাড়াও বক্তব্য দেন বেনাপোল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বকুল মাহাবুবসহ আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানের একপর্যায়ে প্রধান অতিথি শামীম হোসেন, বিশেষ অতিথি এ কে এম আতিকুজ্জামান সনি, যশোর ৪৯ বিজিবির কমান্ডার মো. রবিউল ইসলাম, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫)-এর সাধারণ সম্পাদক ও শার্শা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মো. সহিদ আলী, বেনাপোল পোর্ট থানার সেকেন্ড অফিসার আলমগীর হোসেন এবং বেনাপোলের বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিকদের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই এনটিভি বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের মানুষের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও ‘সময়ের সাথে আগামীর পথে’ এই স্লোগান ধারণ করে সত্য, ন্যায় এবং জনস্বার্থের পক্ষে পেশাদার সাংবাদিকতার ধারা অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
তারা এনটিভির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন এবং প্রতিষ্ঠানটির সাংবাদিক, কলাকুশলী ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের পাশাপাশি চিকিৎসক, শিক্ষক, ব্যবসায়ী, জনপ্রতিনিধি এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

বেনাপোলে বর্ণাঢ্য আয়োজনে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, র‍্যালি-আলোচনা সভা ও কেক কাটা

আপডেট সময় : ০২:৩০:১৫ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬