চট্টগ্রাম ০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

চুনতি জাঙ্গালিয়া এলাকায় গভীর রাতে পুলিশের অভিযানে উদ্ধার ৪ হাজার ইয়াবা, আটক একজন

লোহাগাড়ায় এসআই বিপ্লব সাহার নেতৃত্বে বিশেষ অভিযান: এক্স নোহা থেকে ৪ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

নুরুল আমিন, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৩১:৫৮ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি এক্স নোহা (X Noah) গাড়ি থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ সময় একজন কথিত মাদক কারবারিকে আটক করা হয়েছে।

লোহাগাড়া থানা পুলিশ জানায়, শনিবার (৫ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রামমুখী একটি এক্স নোহা গাড়ির গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে থামানোর সংকেত দেওয়া হয়।

পরে লোহাগাড়া থানার এসআই বিপ্লব সাহার নেতৃত্বে পুলিশের একটি দল গাড়িটিতে তল্লাশি চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে মুহাম্মাদ মামুন হোসেন (৩৫) নামে একজনকে আটক করা হয়।
আটক মামুন হোসেন কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার নয়কামতা এলাকার বাসিন্দা। তাঁর পিতা মোহাম্মদ রহিম এবং মাতা হাফজা বেগম।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছেন যে তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও পাঁচটি মামলা রয়েছে। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এসআই বিপ্লব সাহা বলেন, “মাদকের বিরুদ্ধে লোহাগাড়া থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।”

স্থানীয় সচেতন মহল পুলিশের এই মাদকবিরোধী অভিযানকে ইতিবাচক হিসেবে দেখছে। তাদের মতে, নিয়মিত অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদকের বিস্তার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

লোহাগাড়া থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চুনতি জাঙ্গালিয়া এলাকায় গভীর রাতে পুলিশের অভিযানে উদ্ধার ৪ হাজার ইয়াবা, আটক একজন

লোহাগাড়ায় এসআই বিপ্লব সাহার নেতৃত্বে বিশেষ অভিযান: এক্স নোহা থেকে ৪ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

আপডেট সময় : ০৪:৩১:৫৮ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬