চট্টগ্রাম ১২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

৯৯৯-এর কল পেয়ে দ্রুত অভিযান চালিয়ে চট্টগ্রামের জাহাজ থেকে তরুণকে নিরাপদে উদ্ধার করল নৌ পুলিশ

৯৯৯-এ ফোন করে বাঁচলেন তরুণ, জাহাজ থেকে উদ্ধার চট্টগ্রামে

অনলাইন ডেস্ক, সারাদেশ৭১
  • আপডেট সময় : ১০:৪৬:১৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় জরুরী সেবা ‘৯৯৯’-এর দ্রুত তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম জেলার সদরঘাট নৌ থানা পুলিশ একটি সফল উদ্ধার অভিযান পরিচালনা করেছে। অভিযানে এম.বি. ইউরোপ-৩ নামের একটি জাহাজ থেকে আলিফ রেজা (২৩) নামের এক তরুণকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

ঘটনার সূত্রে জানা যায়, গত ২৭ জুন ২০২৬ তারিখে ভিকটিম আলিফ রেজা উক্ত জাহাজে ওঠেন। পরবর্তীতে জাহাজটি চট্টগ্রামের মুহুরী খাল সংলগ্ন সেভেন রিং সিমেন্ট ঘাট এলাকায় নোঙর করার পর তিনি নেমে যেতে চাইলে জাহাজ কর্তৃপক্ষ তাকে জোরপূর্বক জাহাজে আটকে রাখার চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। এ সময় তার পরিবারের কাছে ৬০,০০০ টাকা দাবি করা হয় বলেও জানা যায়।

অবরুদ্ধ অবস্থায় আলিফ রেজা কৌশলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে সাহায্য চান। বিষয়টি জানার পরপরই চট্টগ্রাম সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান-এর দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) আরিফ ও সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশ দল মুহুরী খাল এলাকায় নোঙর করা এম.বি. ইউরোপ-৩ জাহাজে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করে নিরাপদে থানায় নিয়ে আসে। পরবর্তীতে তাকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে নৌ থানা পুলিশ।

সদরঘাট নৌ থানা পুলিশ জানায়, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে দ্রুত অভিযান পরিচালনা করে তরুণকে উদ্ধার করে। নৌপথের নিরাপত্তা ও সাধারণ মানুষের সুরক্ষায় আমরা সর্বদা প্রস্তুত।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

৯৯৯-এর কল পেয়ে দ্রুত অভিযান চালিয়ে চট্টগ্রামের জাহাজ থেকে তরুণকে নিরাপদে উদ্ধার করল নৌ পুলিশ

৯৯৯-এ ফোন করে বাঁচলেন তরুণ, জাহাজ থেকে উদ্ধার চট্টগ্রামে

আপডেট সময় : ১০:৪৬:১৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬