দুই বছর সফলভাবে অতিক্রম করে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে নতুন যাত্রা শুরু করলো ‘উজ্জ্বল বাংলাদেশ’।
তৃতীয় বর্ষে পদার্পণ করলো জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘উজ্জ্বল বাংলাদেশ’
- আপডেট সময় : ১২:৩৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘উজ্জ্বল বাংলাদেশ’ সফলভাবে দুই বছর পূর্ণ করে গৌরবের সঙ্গে তৃতীয় বর্ষে পদার্পণ করেছে। বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোর্টালটির পক্ষ থেকে পাঠক, সংবাদকর্মী, শুভানুধ্যায়ী ও সহযোগীদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানানো হয়।
প্রতিষ্ঠালগ্ন থেকেই ‘উজ্জ্বল বাংলাদেশ’ বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ, দ্রুত ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকদের আস্থা অর্জন করে আসছে। জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, শিক্ষা, প্রযুক্তি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং সমসাময়িক ঘটনাবলির নির্ভরযোগ্য সংবাদ নিয়মিত প্রকাশ করছে সংবাদমাধ্যমটি।
তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় উজ্জ্বল বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক মো. রাজিবুল করিম রোমিও বলেন, “উজ্জ্বল বাংলাদেশের এই পথচলা সম্ভব হয়েছে আমাদের সম্মানিত পাঠক, শুভাকাঙ্ক্ষী, সংবাদকর্মী, কলাকুশলী, বিজ্ঞাপনদাতা এবং দেশের সর্বস্তরের মানুষের আন্তরিক ভালোবাসা ও সহযোগিতার কারণে। তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।”
তিনি আরও বলেন, “আগামী দিনগুলোতেও সত্য, বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের মানুষের আস্থা ধরে রাখতে আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব। ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রার সঙ্গে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তিনির্ভর সংবাদ পরিবেশনের মাধ্যমে ‘উজ্জ্বল বাংলাদেশ’কে দেশের অন্যতম শীর্ষ অনলাইন নিউজ প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত করাই আমাদের লক্ষ্য।”
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘উজ্জ্বল বাংলাদেশ’ পরিবারের পক্ষ থেকে দেশ-বিদেশে অবস্থানরত সকল পাঠক, সংবাদদাতা, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী ও সহযোগীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যতেও সত্য, নিরপেক্ষ ও জনকল্যাণমূলক সংবাদ প্রকাশের অঙ্গীকার অব্যাহত রাখতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করা হয়েছে।



















