চট্টগ্রাম ০১:২২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

বিএডিসির গবেষণা প্রকল্পের আওতায় খাল পুনঃখনন; জলাবদ্ধতা নিরসন, সেচ সুবিধা বৃদ্ধি ও কৃষি উৎপাদনে নতুন সম্ভাবনা

মানিকগঞ্জের ঘিওরে ৫ কিমি খাল খনন সম্পন্ন, সেচ সুবিধা বাড়বে ১,০০০ হেক্টর জমিতে উপকৃত হবেন ৮০০ কৃষক

মোহাম্মদ আলী
  • আপডেট সময় : ০৭:৩৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ৭৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মানিকগঞ্জ | ২ জুলাই ২০২৬ : মানিকগঞ্জের ঘিওর উপজেলার নালী ও বানিয়াজুরি ইউনিয়নের অংশে প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ একটি খাল খনন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) বাস্তবায়িত “বাংলাদেশের সেচের পানি ব্যবস্থাপনা এবং ওয়েব-ভিত্তিক কৃষি তথ্য ব্যবস্থার উপর পাইলট গবেষণা প্রকল্প”-এর অংশ হিসেবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ ও জার্মান সরকারের যৌথ অর্থায়নে পরিচালিত গবেষণাধর্মী এ প্রকল্পের প্রযুক্তিগত সহযোগিতায় রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এবং জার্মানির TH Köln বিশ্ববিদ্যালয়।

প্রকল্পের মূল লক্ষ্য হলো কৃষি, সেচ, সার ব্যবস্থাপনা, মাটির গুণাগুণ, আবহাওয়া এবং ভূগর্ভস্থ ও ভূপরিস্থ পানির তথ্য সমন্বিত একটি রিয়েল-টাইম কেন্দ্রীয় তথ্যভান্ডার গড়ে তোলা। এই তথ্য মোবাইল অ্যাপের মাধ্যমে কৃষক এবং কৃষি মন্ত্রণালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তারা সহজেই ব্যবহার করতে পারবেন। এর ফলে সঠিক সময়ে সঠিক ফসল নির্বাচন, সারের ব্যবহার, সেচ পরিকল্পনা এবং আধুনিক কৃষি ব্যবস্থাপনায় সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে।

গবেষণা কার্যক্রমের অংশ হিসেবে ঘিওরের নালী ও বানিয়াজুরি এলাকার প্রায় ৫ কিলোমিটার খাল ড্রইং-ডিজাইন অনুযায়ী এবং স্থানীয় জনগণের চাহিদা বিবেচনায় খনন করা হয়েছে। খালটির পানির প্রবাহ যমুনা নদী থেকে ইছামতি হয়ে পদ্মা নদীর সঙ্গে সংযুক্ত থাকবে, যা এলাকার পানি নিষ্কাশন ও সেচ ব্যবস্থাকে আরও কার্যকর করবে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, দীর্ঘদিন খালটি ভরাট হয়ে থাকায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হতো। খাল পুনঃখননের ফলে জলাবদ্ধতা কমবে এবং কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে বলে তারা আশা করছেন। এছাড়া খননকাজ চলাকালে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে মানিকগঞ্জ বিএডিসির দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী মো. তিতাস জানান, দীর্ঘদিন খালটি খনন না হওয়ায় বর্ষাকালে পানি নিষ্কাশনে সমস্যা হতো। খাল পুনঃখননের ফলে জলাবদ্ধতা কমবে এবং কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, খালের পানি ব্যবহার করে প্রায় ১,০০০ হেক্টর কৃষিজমিতে সেচ দেওয়া সম্ভব হবে এবং প্রায় ৮০০ কৃষক সরাসরি উপকৃত হবেন। এর মাধ্যমে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীলতা কমিয়ে ভূপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বিএডিসির গবেষণা প্রকল্পের আওতায় খাল পুনঃখনন; জলাবদ্ধতা নিরসন, সেচ সুবিধা বৃদ্ধি ও কৃষি উৎপাদনে নতুন সম্ভাবনা

মানিকগঞ্জের ঘিওরে ৫ কিমি খাল খনন সম্পন্ন, সেচ সুবিধা বাড়বে ১,০০০ হেক্টর জমিতে উপকৃত হবেন ৮০০ কৃষক

আপডেট সময় : ০৭:৩৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬