চট্টগ্রাম ০৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

১৮ জুলাইয়ের বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করতে সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আলোচনা

ঝালকাঠিতে জামায়াতের উপজেলা দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত, ১৮ জুলাইয়ের বিভাগীয় সমাবেশ সফল করার আহ্বান

মোঃ খলিলুর রহমান
  • আপডেট সময় : ১০:৫৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলার উদ্যোগে উপজেলা দায়িত্বশীলদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ঝালকাঠি জেলা কার্যালয়ে আয়োজিত এ সমাবেশে আগামী ১৮ জুলাই অনুষ্ঠিতব্য ১১ দলের বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক দিক নিয়ে আলোচনা করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, “গণভোটের রায় বাস্তবায়ন না করে এই সরকার জনগণকে অপমান করেছে। আমরা গণভোটের রায় বাস্তবায়ন করে ছাড়বো, ইনশাআল্লাহ।”

তিনি আরও অভিযোগ করেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ কষ্টে রয়েছে। তিনি সরকারের প্রতি আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল মহানগর আমীর ও বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর। এছাড়া বরিশাল অঞ্চল টিম সদস্য অধ্যাপক শাহ আলম বক্তব্য রাখেন।
বৈঠকে আগামী ১৮ জুলাইয়ের বিভাগীয় সমাবেশ বাস্তবায়নে সাংগঠনিক প্রস্তুতি, দায়িত্ব বণ্টন এবং বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। নেতারা আশা প্রকাশ করেন, এ সমাবেশে ব্যাপক জনসমাগম হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

১৮ জুলাইয়ের বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করতে সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আলোচনা

ঝালকাঠিতে জামায়াতের উপজেলা দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত, ১৮ জুলাইয়ের বিভাগীয় সমাবেশ সফল করার আহ্বান

আপডেট সময় : ১০:৫৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬