চট্টগ্রাম ১২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

আড়াই বছরেও ফেরত মেলেনি অর্থ, প্রাণনাশের হুমকির অভিযোগ; প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা

ইতালিতে পাঠানোর নামে ১৫ লাখ ৯১ হাজার টাকা আত্মসাতের অভিযোগ, প্রতারক চক্রের বিচারের দাবি ভুক্তভোগীর

আরিয়ান ইসলাম হৃদয়
  • আপডেট সময় : ০২:১৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা | ২ জুলাই ২০২৬ঃ ইতালিতে বৈধভাবে পাঠানোর প্রলোভন দেখিয়ে ১৫ লাখ ৯১ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে একটি কথিত প্রতারক চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী দীর্ঘ আড়াই বছর ধরে ন্যায়বিচারের আশায় বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও প্রতিকার না পেয়ে সম্প্রতি অভিযুক্তদের নাম ও ছবি সংবলিত ব্যানার প্রদর্শন করে প্রকাশ্যে বিচারের দাবি জানিয়েছেন।

ভুক্তভোগীর দাবি, ব্যাংক ও বিকাশের মাধ্যমে ধাপে ধাপে মোট ১৫ লাখ ৯১ হাজার টাকা সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে প্রদান করা হয়। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী ইতালিতে পাঠানোর ব্যবস্থা না করে অভিযুক্তরা টাকা আত্মসাৎ করেছেন বলে তিনি অভিযোগ করেন।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, দীর্ঘ সময় অতিবাহিত হলেও টাকা ফেরত না দিয়ে বরং তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার প্রতিকার চাইলেও তিনি কোনো কার্যকর সমাধান পাননি বলে অভিযোগ করেন।

ভুক্তভোগীর দেওয়া অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন— মো. রিকন মাহমুদ আপেল, মোছা. হিমু আক্তার, মো. আব্দুল মজিদ, মো. হযরত আলী, মো. অন্তর হাসান এবং মো. সাব্বির রহমান। অভিযোগ অনুযায়ী, তারা পরস্পরের সহযোগিতায় অর্থ গ্রহণে জড়িত ছিলেন বলে দাবি করা হয়েছে।

সম্প্রতি প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, ভুক্তভোগী অভিযুক্তদের নাম ও ছবি সংবলিত একটি ব্যানার হাতে নিয়ে বিচার ও অর্থ ফেরতের দাবি জানাচ্ছেন। ব্যানারে তিনি উল্লেখ করেন, জীবিত অবস্থায় ন্যায়বিচার না পেলে মৃত্যুর পর হয়তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষিত হবে।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।
ভুক্তভোগী সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তিনি অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে তার কষ্টার্জিত অর্থ উদ্ধার এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আড়াই বছরেও ফেরত মেলেনি অর্থ, প্রাণনাশের হুমকির অভিযোগ; প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা

ইতালিতে পাঠানোর নামে ১৫ লাখ ৯১ হাজার টাকা আত্মসাতের অভিযোগ, প্রতারক চক্রের বিচারের দাবি ভুক্তভোগীর

আপডেট সময় : ০২:১৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬