জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও পুলিশ-গণমাধ্যমের সমন্বয় জোরদারে গুরুত্বারোপ
মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপার মনিরুল ইসলামের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা, আইন-শৃঙ্খলা উন্নয়নে সহযোগিতার আহ্বান
- আপডেট সময় : ১১:১৮:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

মৌলভীবাজার | ৩০ জুন ২০২৬: মৌলভীবাজারে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং পুলিশ-গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টায় মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
সভায় নবাগত পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, সড়ক নিরাপত্তা, অপরাধ দমন, জনসচেতনতা এবং পুলিশের সেবার মান উন্নয়নে সাংবাদিকদের মতামত ও গঠনমূলক পরামর্শ আহ্বান করেন।
এ সময় উপস্থিত সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নিজেদের পর্যবেক্ষণ ও পরামর্শ তুলে ধরেন। পুলিশ সুপার সাংবাদিকদের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
তিনি বলেন, গণমাধ্যম সমাজের গুরুত্বপূর্ণ অংশীদার। সাংবাদিকদের সহযোগিতা ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের মাধ্যমে অপরাধ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং সুশাসন প্রতিষ্ঠায় পুলিশ আরও কার্যকরভাবে কাজ করতে সক্ষম হবে।
সভায় পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক আস্থা, তথ্য আদান-প্রদান এবং সমন্বয় আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দীন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের, মৌলভীবাজার প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।














