চট্টগ্রাম ১২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

বিশেষ অভিযানে ২ বোতল ভারতীয় বিয়ার ও ৩ ক্যান বিয়ার জব্দ, চুরি মামলাসহ একাধিক পরোয়ানার দুই আসামি আদালতে প্রেরণ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক পুলিশ অভিযানে ভারতীয় বিয়ার উদ্ধার, ২ আসামি গ্রেপ্তার

এ.কে.পলাশ
  • আপডেট সময় : ১১:০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা | ১ জুলাই ২০২৬: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পৃথক বিশেষ অভিযানে ভারতীয় বিয়ার উদ্ধার এবং বিভিন্ন মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। বুধবার (১ জুলাই) দিনব্যাপী পরিচালিত অভিযানে এসব সাফল্য অর্জিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামীম হোসেনের নেতৃত্বে ৪ নম্বর শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি পূর্বপাড়া বায়তুল মুকাররম জামে মসজিদসংলগ্ন ছেনু মিয়ার বাড়ির প্রবেশপথ এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যাওয়ার সময় পরিত্যক্ত অবস্থায় ২ বোতল ভারতীয় বিয়ার ও ৩ ক্যান বিয়ার ফেলে যায়। পরে সেগুলো জব্দ করে থানায় নিয়ে আসা হয় এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

অপরদিকে একই দিনে থানার উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন অভিযান পরিচালনা করে ব্রাহ্মণপাড়া থানার একটি চুরি মামলার (মামলা নং-১৬, তারিখ: ১১ মে ২০২৬, দণ্ডবিধি ১৮৬০-এর ৪৫৪/৩৮০ ধারা) পলাতক আসামি মো. পারভেজ প্রকাশ মিটু (২০)-কে মনোহরপুর এলাকা থেকে গ্রেপ্তার করেন।

এছাড়া পৃথক আরেকটি অভিযানে উপ-পরিদর্শক (এসআই) ডি. এম. মজিদ, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সাইফুল ইসলাম সিদ্দিকী এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইমরান হোসেন যৌথভাবে অভিযান পরিচালনা করে তিনটি জিআর পরোয়ানা ও একটি জিআর সাজাপ্রাপ্ত মামলার আসামি মো. সোহেল মিয়া (৩০)-কে দক্ষিণ তেতাভূমি এলাকা থেকে গ্রেপ্তার করেন।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত দুই আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদক, চুরি ও অন্যান্য অপরাধ দমনে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

স্থানীয়দের মতে, পুলিশের ধারাবাহিক অভিযানের ফলে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ অভিযানে ২ বোতল ভারতীয় বিয়ার ও ৩ ক্যান বিয়ার জব্দ, চুরি মামলাসহ একাধিক পরোয়ানার দুই আসামি আদালতে প্রেরণ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক পুলিশ অভিযানে ভারতীয় বিয়ার উদ্ধার, ২ আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ১১:০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬