চট্টগ্রাম ০৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

আক্কেলপুরের মাস্টার মার্কেট এলাকায় বিশেষ অভিযানে নিষিদ্ধ ট্যাপেন্টাডল উদ্ধার, মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন

জয়পুরহাটের আক্কেলপুরে ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস ট্যাপেন্টাডলসহ ফার্মেসি ব্যবসায়ী গ্রেফতার

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:০০:৩৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ফার্মেসি ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১ জুলাই) দুপুরে আক্কেলপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বিহারপুর গ্রামের মাস্টার মার্কেট এলাকার একটি ওষুধের ফার্মেসিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি শ্রী শ্যামল (৩৮)। তিনি আক্কেলপুর উপজেলার পূর্ব রাজকান্দা গ্রামের বাসিন্দা এবং শ্রী গোপাল চন্দ্রের ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আক্কেলপুর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। অভিযানের সময় বিহারপুর মাস্টার মার্কেটের একটি ফার্মেসিতে তল্লাশি চালিয়ে শ্যামলকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ২০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ট্যাপেন্টাডল ট্যাবলেট অবৈধভাবে সংরক্ষণ ও বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় উদ্ধারকৃত ট্যাবলেট জব্দ করা হয়েছে।

জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদক নির্মূলে জেলা পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযানে জনসাধারণকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আক্কেলপুরের মাস্টার মার্কেট এলাকায় বিশেষ অভিযানে নিষিদ্ধ ট্যাপেন্টাডল উদ্ধার, মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন

জয়পুরহাটের আক্কেলপুরে ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস ট্যাপেন্টাডলসহ ফার্মেসি ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ০৬:০০:৩৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬