চট্টগ্রাম ০৬:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ফতেপুরে সংঘটিত চুরির মামলায় অভিযান চালিয়ে তিনজন আটক; উদ্ধার দূরবীন, মাল্টিপ্লাগ ও শুকনা সুপারি, তদন্ত অব্যাহত

নেত্রকোণার মদনে আলোচিত চুরির ঘটনায় তিন সন্দেহভাজন গ্রেপ্তার, চোরাই মালামালের অংশ উদ্ধার

মোঃ রাসেল আহমেদ
  • আপডেট সময় : ০৯:৪৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ২২৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

নেত্রকোণা | ৩০ জুন ২০২৬: নেত্রকোণার মদন উপজেলার আলোচিত চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে মদন থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া একটি দূরবীন, একটি মাল্টিপ্লাগ এবং কিছু শুকনা সুপারি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মদন থানার মামলা নং-১৪, তারিখ ২৭ জুন ২০২৬, পেনাল কোডের ৪৫৭/৩৮০ ধারায় দায়ের হওয়া মামলার তদন্তে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ফতেপুর ইউনিয়নের তুলাপাড়া গ্রামের রোকন উদ্দিনের ছেলে মো. তৌফাজ্জল হোসেন আলী (১৯), মৃত আব্দুস ছাত্তারের ছেলে মো. আজিজুল হক (৪০) এবং ফতেপুর রামগোপালপুর গ্রামের রফিকুল ইসলাম রবির ছেলে মো. অনিক (১৫)।

মামলার এজাহার অনুযায়ী, উপজেলার ফতেপুর গ্রামের মৃত পারভেজ চৌধুরীর বাড়িতে গত ২৪ থেকে ২৬ জুনের মধ্যে পরিবারের সদস্যদের অনুপস্থিতির সুযোগে সংঘটিত হয় একটি চুরির ঘটনা। পরে ২৭ জুন শহীদুজ্জামান চৌধুরী বাদী হয়ে মদন থানায় মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পরপরই পুলিশ তদন্ত শুরু করে এবং বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সন্দেহভাজন তিনজনকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় একটি দূরবীন, একটি মাল্টিপ্লাগ এবং কিছু শুকনা সুপারি, যা চুরি হওয়া মালামালের অংশ বলে জানিয়েছে পুলিশ।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন করিম বলেন, চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চোরাই মালামালের একটি অংশ উদ্ধার করা হয়েছে। তদন্তের স্বার্থে আপাতত ঘটনার বিস্তারিত প্রকাশ করা সম্ভব নয়। অবশিষ্ট মালামাল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান চলছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, চুরির ঘটনায় জড়িত অন্যদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ফতেপুরে সংঘটিত চুরির মামলায় অভিযান চালিয়ে তিনজন আটক; উদ্ধার দূরবীন, মাল্টিপ্লাগ ও শুকনা সুপারি, তদন্ত অব্যাহত

নেত্রকোণার মদনে আলোচিত চুরির ঘটনায় তিন সন্দেহভাজন গ্রেপ্তার, চোরাই মালামালের অংশ উদ্ধার

আপডেট সময় : ০৯:৪৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬