কৃষি উৎপাদন, পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষিপণ্য বিপণনে সরকারি উদ্যোগ জোরদারে অংশীজনদের অংশগ্রহণ
ভূঞাপুরে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত, কৃষি উৎপাদন ও বিপণন উন্নয়নে গুরুত্ব
- আপডেট সময় : ০৮:৩৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় কৃষি উৎপাদন, উন্নয়ন ও কৃষিপণ্য বিপণন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে “Program on Agriculture and Rural Transformation for Nutrition, Entrepreneurship and Resilience in Bangladesh (PARTNER)” প্রকল্পের আওতায় এ কংগ্রেসের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূঞাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোখলেছুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আশেক পারভেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা মো. দুলাল উদ্দিন, সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইশরাত জাহান শিলু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, ভূঞাপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল এবং ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. মিজানুর রহমান।
অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা, কৃষক প্রতিনিধি, উদ্যোক্তা, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের অংশীজন উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ, নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষি উদ্যোক্তা সৃষ্টি, কৃষিপণ্যের কার্যকর বাজারজাতকরণ এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তুলতে সরকারি বিভিন্ন উন্নয়ন কর্মসূচির সফল বাস্তবায়নে সকলের সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন।
বক্তারা আরও বলেন, PARTNER প্রকল্পের মাধ্যমে কৃষকের দক্ষতা বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করা এবং টেকসই কৃষি উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
অনুষ্ঠান শেষে কৃষি উন্নয়ন, কৃষিপণ্যের মূল্য সংযোজন এবং বাজার সম্প্রসারণ বিষয়ে অংশগ্রহণকারীদের মতবিনিময় অনুষ্ঠিত হয়।














