চট্টগ্রাম ০৯:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ডাকাতি প্রস্তুতি, চুরি মামলার আসামি ও ধর্তব্য অপরাধের অভিযোগে তিনজনকে আটক; আদালতে পাঠানোর প্রস্তুতি

পটিয়ায় পুলিশের পৃথক অভিযানে ডাকাতি ও চুরি মামলার আসামিসহ গ্রেফতার ৩

ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:২৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের পটিয়া উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করে ডাকাতি প্রস্তুতি, চলন্ত কার্ভার্ড ভ্যান থেকে মালামাল চুরি মামলার এক আসামিসহ মোট তিনজনকে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৯ জুন) ভোর সাড়ে ৪টার দিকে পটিয়া থানার এসআই (নিঃ) ক্যলাহ চিং মারমা ও এসআই কামাল উদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে ডাকাতি প্রস্তুতি এবং চলন্ত কাভার্ড ভ্যান থেকে মালামাল চুরি মামলার আসামি আবদুল আজিজ (৩৫)-কে গ্রেফতার করা হয়। তিনি পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের বাণী গ্রামের বাসিন্দা।

অন্যদিকে একই সময়ে রাত্রীকালীন বিশেষ ডিউটির দায়িত্ব পালনকালে এএসআই (নিঃ) মো. আতাউর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সাতগাছিয়া দরবার শরীফ সংলগ্ন এলাকা থেকে মো. কামাল উদ্দিন (৩৩) ও মো. এনামুল হক হৃদয় (২২)-কে গ্রেফতার করেন।

পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে ধর্তব্য অপরাধ সংঘটনের প্রস্তুতির অভিযোগে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হবে।”

পুলিশ জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ডাকাতি প্রস্তুতি, চুরি মামলার আসামি ও ধর্তব্য অপরাধের অভিযোগে তিনজনকে আটক; আদালতে পাঠানোর প্রস্তুতি

পটিয়ায় পুলিশের পৃথক অভিযানে ডাকাতি ও চুরি মামলার আসামিসহ গ্রেফতার ৩

আপডেট সময় : ০৭:২৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬