চট্টগ্রাম ০২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

নির্বাচিত হলে অনলাইনভিত্তিক নাগরিক সেবা, সড়ক উন্নয়ন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও মাদকমুক্ত আধুনিক পৌরসভা গড়ার অঙ্গীকার

মানিকগঞ্জ পৌরসভায় ‘ভিআইপি সংস্কৃতি’ থাকবে না, সমান নাগরিক সেবার প্রতিশ্রুতি মেয়র পদপ্রার্থী মাসুদ পারভেজের

মোহাম্মদ আলী, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৩৫:০৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬ ৬২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদপ্রার্থী মোঃ মাসুদ পারভেজ বলেছেন, নির্বাচিত হলে পৌরসভায় ‘ভিআইপি’ নামে কোনো আলাদা সুবিধার সংস্কৃতি থাকবে না। সকল নাগরিক সমানভাবে পৌরসভার সেবা পাবেন এবং নাগরিক অধিকার নিশ্চিত করা হবে।

গণমাধ্যমকর্মীদের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি পৌর এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে বলেন, বর্তমান সময়ে মানিকগঞ্জ পৌরসভার অধিকাংশ সড়ক ভাঙাচোরা অবস্থায় রয়েছে। বাসস্ট্যান্ড থেকে বেউথা (হাইওয়ে) সড়ক ছাড়া বেশিরভাগ রাস্তায় চলাচল কষ্টকর। বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়ে যায়।

তিনি বলেন, গ্যাস, বিদ্যুৎ ও অন্যান্য নাগরিক সেবা পেতে অনেক সময় হয়রানির শিকার হতে হয় পৌরবাসীকে। নির্বাচিত হলে আধুনিক ও প্রযুক্তিনির্ভর পৌরসেবা নিশ্চিত করতে অনলাইনভিত্তিক নাগরিক সেবা চালুর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি প্রয়োজনীয় সেবা নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে।

মাসুদ পারভেজ আরও বলেন, পৌর এলাকার অবহেলিত সড়কগুলোর উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং শহরের গুরুত্বপূর্ণ খালগুলোকে দৃষ্টিনন্দন করে উন্নয়ন করা হবে। খালের দুই পাশে রাস্তা, আলোকসজ্জা এবং পানি সংরক্ষণের পাশাপাশি শিশুদের বিনোদনের জন্য একটি আধুনিক পৌর শিশু পার্ক নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি।

স্বাস্থ্যসেবা প্রসঙ্গে তিনি বলেন, সরকারি হাসপাতালে পর্যাপ্ত শয্যা না থাকায় রোগীদের নানা ধরনের ভোগান্তির মুখে পড়তে হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং নাগরিকদের হয়রানি কমাতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।

এ ছাড়া পৌরসভার নাগরিক সেবা তদারকির জন্য একজন স্বেচ্ছাসেবক কর্মী নিয়োগের পরিকল্পনার কথাও জানান তিনি, যাতে সেবা প্রদানে কোনো ধরনের বিঘ্ন না ঘটে।
মানিকগঞ্জ যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদ পারভেজ বলেন, তাঁর লক্ষ্য একটি আধুনিক, পরিচ্ছন্ন, মাদক ও সন্ত্রাসমুক্ত মডেল পৌরসভা গড়ে তোলা, যেখানে সকল নাগরিক বৈষম্যহীনভাবে সেবা পাবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নির্বাচিত হলে অনলাইনভিত্তিক নাগরিক সেবা, সড়ক উন্নয়ন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও মাদকমুক্ত আধুনিক পৌরসভা গড়ার অঙ্গীকার

মানিকগঞ্জ পৌরসভায় ‘ভিআইপি সংস্কৃতি’ থাকবে না, সমান নাগরিক সেবার প্রতিশ্রুতি মেয়র পদপ্রার্থী মাসুদ পারভেজের

আপডেট সময় : ০৬:৩৫:০৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬