চট্টগ্রাম ০৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

টাইব্রেকারে ৩-২ গোলে খেদারমারা ইউনিয়নকে হারিয়ে শিরোপা জয়; সেরা খেলোয়াড় ঝন্টু দাস

লংগদু জোন কাপের শিরোপা মাইনীমুখ ইউনিয়নের দখলে

চট্টগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:১৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙ্গামাটির লংগদু উপজেলার লংগদু জোন আয়োজিত জোন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে বাঘাইছড়ির খেদারমারা ইউনিয়নকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়ন।

শুক্রবার (২৬ জুন) বিকেলে লংগদু উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটে উভয় দল গোলশূন্য ড্র করে। অতিরিক্ত সময়েও কোনো দল গোলের দেখা না পাওয়ায় ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। সেখানে ৩-২ গোলে জয় নিশ্চিত করে মাইনীমুখ ইউনিয়ন শিরোপা জিতে নেয়।

ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন লংগদু জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন চ্যাম্পিয়ন দল মাইনীমুখ ইউনিয়নের ফুটবলার ঝন্টু দাস।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লংগদু জোন কমান্ডার বলেন, খেলাধুলা তরুণদের মাদকাসক্তি থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা রাখে। পাশাপাশি এটি যুবসমাজের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, আত্মবিশ্বাস এবং দেশপ্রেম জাগ্রত করে। পার্বত্য অঞ্চলের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও সহাবস্থান সুদৃঢ় করতেও খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি আরও বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন স্থানীয় তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি এলাকায় শান্তি, সম্প্রীতি ও সামাজিক বন্ধন আরও শক্তিশালী করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৩২ আনসার ব্যাটালিয়নের পরিচালক মোহা. সারোয়ার জাহান চৌধুরী, লংগদু জোনের উপ-অধিনায়ক মেজর মো. শাহিনুর মাহমুদ খান, মেজর মো. শাহিনুর আল সাকিব, লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেন, জামায়াতে ইসলামীর লংগদু উপজেলা আমীর মাওলানা নাছির উদ্দীনসহ সেনাবাহিনী, প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

লংগদু জোন কাপ ফুটবল টুর্নামেন্টে লংগদু উপজেলার সাতটি ইউনিয়নের পাশাপাশি বাঘাইছড়ি উপজেলার আমতলী ও খেদারমারা ইউনিয়নসহ মোট নয়টি দল অংশ নেয়। টুর্নামেন্টজুড়ে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। আয়োজকদের মতে, এ ধরনের প্রতিযোগিতা তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি পার্বত্য অঞ্চলে সামাজিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

টাইব্রেকারে ৩-২ গোলে খেদারমারা ইউনিয়নকে হারিয়ে শিরোপা জয়; সেরা খেলোয়াড় ঝন্টু দাস

লংগদু জোন কাপের শিরোপা মাইনীমুখ ইউনিয়নের দখলে

আপডেট সময় : ০৫:১৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬