চট্টগ্রাম ০৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

হানিফ ফ্লাইওভারে কালেমার পতাকা অপসারণ ও অবমাননার অভিযোগের প্রতিবাদে জুমার নামাজের পর শান্তিপূর্ণ কর্মসূচি পালন, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান।

শেরপুরে কালেমার পতাকা অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি

আশরাফুদ্দীন আল আজাদ
  • আপডেট সময় : ০৯:৫৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়া, শেরপুর | ২৬ জুন ২০২৬ : ঢাকার হানিফ ফ্লাইওভারে কালেমার পতাকা অপসারণ ও অবমাননার অভিযোগের প্রতিবাদে বগুড়ার শেরপুরে ধর্মপ্রাণ তৌহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) জুমার নামাজের পর স্থানীয় শেরপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের সামনে থেকে কালেমার পতাকা হাতে হাজারো মুসল্লি ও তৌহিদী জনতা বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিলটি বাসস্ট্যান্ডসংলগ্ন ঢাকা-বগুড়া মহাসড়ক হয়ে উপজেলা গেটসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শাহী জামে মসজিদের সামনে এসে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন মাওলানা আব্দুল আউয়াল শেরপুরী, মাওলানা এজাজ মাহমুদ এবং মাওলানা মানছুরুর রহমান।
বক্তারা বলেন, কালেমার পতাকা মুসলিম উম্মাহর ঈমান, বিশ্বাস ও ধর্মীয় পরিচয়ের অন্যতম প্রতীক। এর অবমাননা ধর্মপ্রাণ মুসলমানের অনুভূতিতে আঘাত হানে। তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এছাড়া বক্তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের মানুষের ধর্মীয় অনুভূতির প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন এবং ধর্মীয় প্রতীকসমূহের মর্যাদা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। একই সঙ্গে বাংলাদেশসহ বিশ্বব্যাপী কালেমার পতাকার মর্যাদা সমুন্নত রাখতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।

প্রতিবাদ সমাবেশ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শেরপুর থানা পুলিশের সার্বিক সহযোগিতায় পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

হানিফ ফ্লাইওভারে কালেমার পতাকা অপসারণ ও অবমাননার অভিযোগের প্রতিবাদে জুমার নামাজের পর শান্তিপূর্ণ কর্মসূচি পালন, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান।

শেরপুরে কালেমার পতাকা অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি

আপডেট সময় : ০৯:৫৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬