চট্টগ্রাম ০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

কোটালীপাড়ায় শতাধিক মোটরসাইকেলের অংশগ্রহণে শান্তিপূর্ণ শোভাযাত্রা, মুসলিম পরিচয় ও ধর্মীয় মূল্যবোধ তুলে ধরার আহ্বান

গোপালগঞ্জের কোটালীপাড়ায় কালিমাখচিত পতাকা নিয়ে ব্যতিক্রমী মোটরসাইকেল শোভাযাত্রা, বিশ্বকাপে বিদেশি পতাকা ব্যবহারের প্রবণতার প্রতিবাদ

এস. এম. লুৎফর সিকদার
  • আপডেট সময় : ১০:৪৭:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ৭৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ | ২৬ জুন ২০২৬ : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কালিমাখচিত পতাকা নিয়ে ব্যতিক্রমধর্মী মোটরসাইকেল শোভাযাত্রা ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় জনতা।

বিশ্বকাপ ফুটবলসহ বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া আসরকে কেন্দ্র করে বিদেশি দেশের পতাকা ব্যবহারের প্রবণতার প্রতিবাদ এবং মুসলিম পরিচয় ও ধর্মীয় মূল্যবোধ স্মরণ করিয়ে দেওয়ার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে উপজেলার পৌর মার্কেট এলাকা থেকে শুরু হওয়া এই মোটরসাইকেল শোভাযাত্রায় শতাধিক মোটরসাইকেল অংশ নেয়। অংশগ্রহণকারীরা মোটরসাইকেলে কালিমাখচিত পতাকা বহন করে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।
আয়োজকদের ভাষ্য, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে বিদেশি রাষ্ট্রের পতাকা ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এ প্রেক্ষাপটে মুসলিম ঐক্য, ধর্মীয় পরিচয় ও ইসলামী মূল্যবোধের প্রতি সচেতনতা সৃষ্টি করতেই এই শান্তিপূর্ণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শোভাযাত্রাটি পৌর মার্কেট এলাকা থেকে শুরু হয়ে কোটালীপাড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দাদের মতে, ব্যতিক্রমধর্মী এই মোটরসাইকেল শোভাযাত্রা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। সড়কের দুই পাশে দাঁড়িয়ে অনেকে শোভাযাত্রা প্রত্যক্ষ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কোটালীপাড়ায় শতাধিক মোটরসাইকেলের অংশগ্রহণে শান্তিপূর্ণ শোভাযাত্রা, মুসলিম পরিচয় ও ধর্মীয় মূল্যবোধ তুলে ধরার আহ্বান

গোপালগঞ্জের কোটালীপাড়ায় কালিমাখচিত পতাকা নিয়ে ব্যতিক্রমী মোটরসাইকেল শোভাযাত্রা, বিশ্বকাপে বিদেশি পতাকা ব্যবহারের প্রবণতার প্রতিবাদ

আপডেট সময় : ১০:৪৭:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬