চট্টগ্রাম ১২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

বিশ্ব মাদকবিরোধী দিবসে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চৌমুহনী শহরে র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত

বিশ্ব মাদকবিরোধী দিবসে চৌমুহনীতে জামায়াতের যুব বিভাগের র‍্যালি, মাদক প্রতিরোধে জনসচেতনতার আহ্বান

মু. অলি উল্যা ইয়াছিন
  • আপডেট সময় : ১০:০০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চৌমুহনী, নোয়াখালী | ২৬ জুন ২০২৬ : বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে নোয়াখালীর চৌমুহনীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুহনী শহর যুব বিভাগের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকালে চৌমুহনী বাজার এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং সমাজ থেকে মাদক নির্মূলে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুহনী শহর যুব বিভাগের সভাপতি মো. নুর উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা শাখার সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাসিমুল গনি চৌধুরী মহল বলেন, “মাদকাসক্তির কারণে সমাজে খুন, ধর্ষণসহ বিভিন্ন অপরাধ বৃদ্ধি পাচ্ছে। এসব অপরাধ প্রতিরোধে জনগণকে সঙ্গে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুহনী শহর শাখার সেক্রেটারি অ্যাডভোকেট মিজানুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন নুর হোসাইন, আমির হোসেন, ওসমান গনি, গোলাম রাব্বানী ইমনসহ স্থানীয় নেতাকর্মীরা।

র‍্যালিটি চৌমুহনীর কাছারি বাড়ি মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পশ্চিম বাজারের ডেল্টা গেট হয়ে বড়পোল এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শুধু আইন প্রয়োগকারী সংস্থার উদ্যোগই যথেষ্ট নয়; পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব মাদকবিরোধী দিবসে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চৌমুহনী শহরে র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত

বিশ্ব মাদকবিরোধী দিবসে চৌমুহনীতে জামায়াতের যুব বিভাগের র‍্যালি, মাদক প্রতিরোধে জনসচেতনতার আহ্বান

আপডেট সময় : ১০:০০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬