বাকলিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই নালার স্ল্যাব উদ্ধার, ১৯ বছর বয়সী যুবক আটক
চট্টগ্রামে পরিত্যক্ত জায়গা থেকে চোরাই স্ল্যাব উদ্ধার
- আপডেট সময় : ১১:৩৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

চট্টগ্রাম এর চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় রাস্তার নালার স্ল্যাব চুরির ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল কবিরের সার্বিক তত্ত্বাবধানে ২৫ জুন ২০২৬ বিকাল আনুমানিক ৩টা ৩০ মিনিটে বাকলিয়া থানাধীন জামাই বাজার নুর হোসেন চেয়ারম্যান ঘাটা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অংশ নেন এসআই (নিঃ) বেলায়েত হোসেন, এএসআই (নিঃ) জহিরুল ইসলাম, মোশারফ হোসেন ও জমির হোসেনসহ সঙ্গীয় ফোর্স।
এ সময় মোঃ সাবের হোসেন প্রকাশ শ্রাবণ (১৯) নামের এক যুবককে আটক করা হয়। তার পিতা মোঃ জজ মিয়া ও মাতা ফাতেমা বেগম। তিনি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা এর মোস্তাপুর এলাকার বাসিন্দা হলেও বর্তমানে চট্টগ্রামের মিয়াখান নগর এলাকায় বসবাস করছিলেন।
পুলিশ জানায়, গত ১৯ জুন ২০২৬ সকাল ৯টার দিকে চট্টগ্রামের চাকতাই এলাকা থেকে সিটি কর্পোরেশনের রাস্তার নালার স্ল্যাব চুরির ঘটনা ঘটে। পরবর্তীতে আটক আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন বিকাল আনুমানিক ৪টা ৫ মিনিটে তুলাতলী জামাই বাজার ব্রিজের উত্তর পাশে সৈয়দ হোসেন রোড সংলগ্ন পরিত্যক্ত জায়গা থেকে চোরাই স্ল্যাবটি উদ্ধার করা হয়।
ঘটনা তদন্তাধীন রয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।














