চট্টগ্রাম ০২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ময়মনসিংহের ২৭ জুনের মহাসমাবেশে জনসম্পৃক্ততা বাড়াতে কটিয়াদীতে ব্যাপক প্রচারণা চালায় উপজেলা জামায়াত

ময়মনসিংহে ১১ দলের মহাসমাবেশ সফল করতে কটিয়াদীতে জামায়াতের মিছিল, গণসংযোগ ও লিফলেট বিতরণ

এ.এস.এম হামিদ হাসান কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:১৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

গণভোটের রায় বাস্তবায়ন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং চলমান জনদুর্ভোগ নিরসনের দাবিতে আগামী ২৭ জুন ময়মনসিংহে অনুষ্ঠিতব্য ১১ দলের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে কিশোরগঞ্জের কটিয়াদীতে গণসংযোগ, মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলা শাখা।

বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলা শাখার উদ্যোগে কটিয়াদী পৌর এলাকার প্রধান প্রধান সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা একটি বর্ণাঢ্য মিছিল বের করেন। মিছিলটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, দেশের জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে আয়োজিত ময়মনসিংহের ১১ দলের মহাসমাবেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি। তারা দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে আগামী ২৭ জুনের মহাসমাবেশে অংশগ্রহণের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, সাবেক আমীর অধ্যাপক রফিকুল ইসলাম, নায়েবে আমীর সাইদুল হক (বিএসসি), উপজেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, বায়তুলমাল সেক্রেটারি মাওলানা আ. আওয়াল, অফিস সেক্রেটারি জামাল উদ্দিন মাস্টার, কটিয়াদী পৌর জামায়াতের আমীর আনিসুজ্জামান রুবেল মাস্টার, আফজাল হোসেন জুয়েলসহ স্থানীয় ও পৌর শাখার নেতাকর্মীরা।

কর্মসূচির অংশ হিসেবে নেতৃবৃন্দ কটিয়াদী বাজারের ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝে মহাসমাবেশের লিফলেট বিতরণ করেন এবং কর্মসূচি সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী ২৭ জুন ময়মনসিংহে অনুষ্ঠিতব্য ১১ দলের মহাসমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের তৎপরতা ইতোমধ্যে বৃদ্ধি পেয়েছে। এর অংশ হিসেবেই কটিয়াদীতে এ গণসংযোগ ও প্রচারণা কর্মসূচি পালন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ময়মনসিংহের ২৭ জুনের মহাসমাবেশে জনসম্পৃক্ততা বাড়াতে কটিয়াদীতে ব্যাপক প্রচারণা চালায় উপজেলা জামায়াত

ময়মনসিংহে ১১ দলের মহাসমাবেশ সফল করতে কটিয়াদীতে জামায়াতের মিছিল, গণসংযোগ ও লিফলেট বিতরণ

আপডেট সময় : ০৯:১৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬