চট্টগ্রাম ১০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ওয়ালটন প্লাজার সামাজিক উদ্যোগে দিনব্যাপী স্বাস্থ্যসেবা কার্যক্রম, উপকৃত শতাধিক শিশু, বৃদ্ধ ও নিম্নআয়ের মানুষ

গোপালগঞ্জের বৌলতলী বাজারে ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্প, শতাধিক দরিদ্র রোগীর চিকিৎসাসেবা

এস. এম. লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৩৩:২১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী বাজারে ওয়ালটন প্লাজার উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে শুরু হওয়া এই স্বাস্থ্যসেবা কার্যক্রমে এলাকার শতাধিক দরিদ্র, দিনমজুর, শিশু, বৃদ্ধ ও সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

বৌলতলী বাজারস্থ ওয়ালটন প্লাজা শাখা প্রাঙ্গণে আয়োজিত এ ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন চিকিৎসক ডা. নাজমুল হাসান। সকাল থেকে বিকাল পর্যন্ত চলা এ স্বাস্থ্যসেবা কার্যক্রমে বিভিন্ন ধরনের সাধারণ রোগের চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার নিম্নআয়ের মানুষ ও ওয়ালটন গ্রাহকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিবছরের মতো এবারও এই উদ্যোগ গ্রহণ করে ওয়ালটন প্লাজা। ফ্রি চিকিৎসা পেয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা।

ওয়ালটন প্লাজা বৌলতলী বাজার শাখার ম্যানেজার মোহাম্মদ হাসিবুল হাসান বলেন, “সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতিবছরের ন্যায় এবারও আমরা ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। সকাল থেকে বিকাল পর্যন্ত ডা. নাজমুল হাসান রোগীদের চিকিৎসাসেবা দিয়েছেন। এদিন প্রায় শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা গ্রহণ করেছেন।”

স্থানীয়দের মতে, গ্রামীণ জনগোষ্ঠীর জন্য এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে দরিদ্র ও নিম্নআয়ের মানুষদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা বড় ধরনের সহায়তা হিসেবে কাজ করছে।

ওয়ালটন প্লাজার এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার সচেতন মহল। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ওয়ালটন প্লাজার সামাজিক উদ্যোগে দিনব্যাপী স্বাস্থ্যসেবা কার্যক্রম, উপকৃত শতাধিক শিশু, বৃদ্ধ ও নিম্নআয়ের মানুষ

গোপালগঞ্জের বৌলতলী বাজারে ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্প, শতাধিক দরিদ্র রোগীর চিকিৎসাসেবা

আপডেট সময় : ০৫:৩৩:২১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬