চট্টগ্রাম ০৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ও কাজী নজরুল ইসলামের জীবনদর্শন তুলে ধরা হয়

সুনামগঞ্জে শিশু একাডেমির উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী পালিত, সাংস্কৃতিক আয়োজনে কবিগুরুর ও জাতীয় কবির স্মরণ

কুলেন্দু শেখর দাস
  • আপডেট সময় : ০৮:৪৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জ | ২৪ জুন ২০২৬ : সুনামগঞ্জে বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে রবীন্দ্র-নজরুল জয়ন্তী। এ উপলক্ষে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গানে, কবিতায় ও আলোচনায় স্মরণ করা হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে।

বুধবার (২৪ জুন) বিকেলে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি, সুনামগঞ্জের যৌথ উদ্যোগে জেলা মহিলা কলেজস্থ শিশু একাডেমি মিলনায়তন হলে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসনের কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, সুধীজন, শিশু একাডেমির শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।

সুনামগঞ্জ জেলা জাসাসের সভাপতি ও অধ্যক্ষ শেরগুল আহমেদের সভাপতিত্বে এবং শিশু একাডেমির আবৃত্তি শিক্ষক সুমনা তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়েশা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, এপিপি জয়শ্রী দে বাবলী এবং সাংবাদিক শামস শামীম।

প্রধান অতিথির বক্তব্যে আয়েশা আক্তার বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা সম্প্রদায়ের নন। তাঁরা সমগ্র বাঙালি জাতির সার্বজনীন ব্যক্তিত্ব। তাঁদের সাহিত্য, মানবতাবোধ ও সৃজনশীলতা আমাদের জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ।”

তিনি আরও বলেন, “নতুন প্রজন্মকে রবীন্দ্রনাথ ও নজরুলের জীবনদর্শন, মানবিক মূল্যবোধ, অসাম্প্রদায়িক চেতনা এবং দেশপ্রেম ধারণ করে এগিয়ে যেতে হবে। তাঁদের অমর সাহিত্য ও সৃষ্টিকর্ম যুগে যুগে মানুষকে পথ দেখাবে।”

আলোচনা সভা শেষে শিশু একাডেমির শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, সংগীত পরিবেশন এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে রবীন্দ্রনাথ ও নজরুলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে। অনুষ্ঠানটি শিক্ষার্থী, অভিভাবক ও উপস্থিত অতিথিদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ও কাজী নজরুল ইসলামের জীবনদর্শন তুলে ধরা হয়

সুনামগঞ্জে শিশু একাডেমির উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী পালিত, সাংস্কৃতিক আয়োজনে কবিগুরুর ও জাতীয় কবির স্মরণ

আপডেট সময় : ০৮:৪৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬