চট্টগ্রাম ০৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

পাঁচবিবি-হিলি সড়কের লাঙ্গলহাটি এলাকায় দুর্ঘটনা; ট্রাক আটক, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ

পাঁচবিবিতে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, ঘটনাস্থলেই প্রাণ গেল যুবকের

জয়পুরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:১৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাট | ২৩ জুন ২০২৬ : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মো. রাশেদুল ইসলাম জনি (৪২) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে পাঁচবিবি-হিলি সড়কের লাঙ্গলহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদুল ইসলাম জনি পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের নওদা ফেনতারা গ্রামের বাসিন্দা এবং মো. আব্দুর রশিদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে পাঁচবিবি বাসস্ট্যান্ডে ভাগনাকে আনতে যান রাশেদুল। পরে সেখান থেকে পাঁচমাথা এলাকার দিকে যাওয়ার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পিছলে পড়ে যায়। এ সময় হিলির দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের পিছনের চাকায় চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের দাবি, পাঁচবিবি-হিলি সড়কে ভারী যানবাহনের বেপরোয়া চলাচল ও সড়ক নিরাপত্তার ঘাটতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা এ সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পাঁচবিবি-হিলি সড়কের লাঙ্গলহাটি এলাকায় দুর্ঘটনা; ট্রাক আটক, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ

পাঁচবিবিতে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, ঘটনাস্থলেই প্রাণ গেল যুবকের

আপডেট সময় : ০১:১৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬