চট্টগ্রাম ০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাঠে কোনো কর্মসূচি নেই, গুরুত্বপূর্ণ স্থানে বাড়ানো হয়েছে নিরাপত্তা ও নজরদারি

গোপালগঞ্জে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে প্রশাসনের কড়া নজরদারি, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান

লুৎফুর সিকদার
  • আপডেট সময় : ০৩:৩১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ | ২৩ জুন ২০২৬: কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। মঙ্গলবার (২৩ জুন) জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। তবে আওয়ামী লীগের ব্যানারে কোনো সভা, সমাবেশ, মিছিল কিংবা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের কর্মসূচির খবর পাওয়া যায়নি।

জেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা যায়, জেলার সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ ও স্বাভাবিক রয়েছে। সাধারণ মানুষ তাদের দৈনন্দিন কর্মকাণ্ড নির্বিঘ্নে পরিচালনা করছেন। সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ স্থান, প্রবেশপথ এবং জনবহুল এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

মাঠপর্যায়ে কোনো কর্মসূচি না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বেশ সক্রিয় দেখা গেছে। অনেকেই আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বার্তা, ফটোকার্ড, দলীয় স্লোগান ও স্মৃতিচারণমূলক পোস্ট শেয়ার করেছেন। পাশাপাশি কিছু পোস্টে রাজনৈতিক কর্মকাণ্ড ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে মন্তব্যও লক্ষ্য করা গেছে।

জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোপালগঞ্জসহ দেশের ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে সোমবার (২২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোরের ৫৫ পদাতিক ডিভিশন থেকে সেনাবাহিনীর একটি দল গোপালগঞ্জে পৌঁছায়। যদিও মোতায়েনকৃত সেনাসদস্যের সংখ্যা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
মঙ্গলবার সকাল পর্যন্ত সেনাবাহিনীর সদস্যদের সড়কে টহল দিতে দেখা না গেলেও তারা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। পাশাপাশি পুলিশ, গোয়েন্দা সংস্থা ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইউনিফর্ম ও সাদাপোশাকে দায়িত্ব পালন করছেন।
গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, জেলার সার্বিক পরিবেশ শান্ত ও স্বাভাবিক রয়েছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোনো কর্মসূচি পালনের তথ্য প্রশাসনের কাছে নেই। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি আরও জানান, আগামী ৩০ জুন পর্যন্ত সেনাবাহিনী গোপালগঞ্জে অবস্থান করবে এবং পুরো সময়জুড়ে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি অব্যাহত থাকবে।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। শহরের প্রবেশপথ, গুরুত্বপূর্ণ মোড় ও বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না।
প্রশাসনের দাবি, জেলার নিরাপত্তা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং সাধারণ জনগণের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাঠে কোনো কর্মসূচি নেই, গুরুত্বপূর্ণ স্থানে বাড়ানো হয়েছে নিরাপত্তা ও নজরদারি

গোপালগঞ্জে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে প্রশাসনের কড়া নজরদারি, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান

আপডেট সময় : ০৩:৩১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬