চট্টগ্রাম ০৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহত ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষার দাবিতে শহরজুড়ে শোডাউন

চাঁপাইনবাবগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ মিছিল, ‘দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহতের’ আহ্বান

মাহিদুল ইসলাম ফরহাদ
  • আপডেট সময় : ০৬:১০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জ | ২৩ জুন ২০২৬ : দেশবিরোধী সকল ষড়যন্ত্র রুখে দেওয়া এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অপতৎপরতা প্রতিহত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল শোডাউন ও প্রতিরোধ-বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায় শহরের বাতেন খাঁর মোড় থেকে মোটরসাইকেল শোডাউনটি শুরু হয়। পরে শান্তি মোড়, আরামবাগ, বিশ্বরোড, নিউমার্কেটসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাতেন খাঁর মোড়ে এসে শেষ হয়।

কর্মসূচিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার দাবি তুলে ধরেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জামিউল হক সোহেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অকিলুর রহমান, সদস্য সচিব বাবর আলী রোমান, দপ্তর সম্পাদক বদিউজ্জামান, সদর উপজেলা সদস্য সচিব মেজর ডালিমসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, দেশের অগ্রযাত্রা ও গণতান্ত্রিক পরিবেশকে বাধাগ্রস্ত করার জন্য একটি মহল বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
জেলা স্বেচ্ছাসেবক দলের নেতারা আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব ও দিকনির্দেশনায় একটি সমৃদ্ধ, উন্নত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপি ও এর অঙ্গসংগঠনসমূহ কাজ করে যাচ্ছে।

তারা দেশের স্থিতিশীলতা, গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং জনসম্পৃক্ত রাজনৈতিক কার্যক্রম জোরদারে সকল শ্রেণি-পেশার মানুষের সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।
পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহত ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষার দাবিতে শহরজুড়ে শোডাউন

চাঁপাইনবাবগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ মিছিল, ‘দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহতের’ আহ্বান

আপডেট সময় : ০৬:১০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬