চট্টগ্রাম ০৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

মাদক, চুরি-ছিনতাই, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে কমিউনিটি পুলিশিং জোরদারের আহ্বান

খুলনায় নগরবাসীর নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিতে কেএমপির উঠান বৈঠক অনুষ্ঠিত

মোঃ শামিম
  • আপডেট সময় : ০৯:১১:০০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

খুলনা | ২২ জুন ২০২৬ : নগরবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধি, অপরাধ প্রতিরোধ এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) নগরীর বিভিন্ন এলাকায় জনগণের সঙ্গে উঠান বৈঠকের আয়োজন করেছে।

সোমবার (২২ জুন) খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা-এর নির্দেশনায় কেএমপির উত্তর ও দক্ষিণ বিভাগের বিভিন্ন থানা এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকগুলোতে মাদকের ভয়াবহ কুফল, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনগণের যৌথ দায়িত্ব, মহল্লা পুলিশিং কমিটির কার্যক্রম, এলাকায় চুরি ও ছিনতাই প্রতিরোধে করণীয়, বাল্যবিবাহ ও ইভটিজিং রোধ এবং যুব সমাজকে অপরাধ ও মাদকের হাত থেকে রক্ষায় কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পুলিশ কর্মকর্তারা উপস্থিত এলাকাবাসীর বিভিন্ন সমস্যা, অভিযোগ ও মতামত শুনে তা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। তারা সমাজের সর্বস্তরের মানুষকে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের সহযোগী হিসেবে কাজ করার আহ্বান জানান।

উঠান বৈঠকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (নর্থ) জাকিয়া সুলতানা, সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) মো. শিহাব করিম, সহকারী পুলিশ কমিশনার (খালিশপুর জোন) গোপি কিশোর রায়সহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
কেএমপির এ উদ্যোগকে স্থানীয় বাসিন্দারা ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন, পুলিশের সঙ্গে জনগণের সরাসরি যোগাযোগ বৃদ্ধি পেলে অপরাধ প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ নগর গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মাদক, চুরি-ছিনতাই, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে কমিউনিটি পুলিশিং জোরদারের আহ্বান

খুলনায় নগরবাসীর নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিতে কেএমপির উঠান বৈঠক অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:১১:০০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬