চট্টগ্রাম ০৫:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিরাপত্তা জোরদার; মাঠে থাকবে সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী

গোপালগঞ্জসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ, ২৩ জুনকে ঘিরে নিরাপত্তা জোরদার

লুৎফর সিকদার
  • আপডেট সময় : ০৩:০০:৫৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা | ২২ জুন ২০২৬: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য নাশকতা প্রতিরোধে গোপালগঞ্জসহ দেশের ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সোমবার (২২ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে এ তথ্য জানা যায়। মোতায়েন হতে যাওয়া জেলাগুলো হলো— ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুর।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে— এমন আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ পরিস্থিতিতে পুলিশ, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও মাঠে দায়িত্ব পালন করবেন।

জানা গেছে, আগামী ৩০ জুন পর্যন্ত সেনা সদস্যরা সংশ্লিষ্ট এলাকায় অবস্থান করতে পারেন। বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্থানে রাজনৈতিক কর্মসূচি, সমাবেশ কিংবা আকস্মিক মিছিলের মাধ্যমে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হতে পারে। এ কারণে সরকার সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

এরই মধ্যে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা শহরে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের আটক করছে বলে জানা গেছে।

এদিকে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি সত্ত্বেও দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও বিক্ষোভ কর্মসূচির ঘটনা ঘটছে।
নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিরাপত্তা জোরদার; মাঠে থাকবে সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী

গোপালগঞ্জসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ, ২৩ জুনকে ঘিরে নিরাপত্তা জোরদার

আপডেট সময় : ০৩:০০:৫৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬