চট্টগ্রাম ০২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

বিনোদপুর বাজারে আতঙ্ক, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি; জড়িতদের শনাক্তে পুলিশের অভিযান

রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:১২:০১ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী | ২০ জুন ২০২৬: রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন বিনোদপুর বাজারে দুটি জনপ্রিয় রেস্তোরাঁ ‘বাংলা টিফিন’‘বঙ্গভোজ’-এ হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার (২০ জুন) রাত ৯টার দিকে সংঘটিত এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি রেস্তোরাঁর কর্মচারীর সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে এক ব্যক্তির কথা কাটাকাটির জেরে পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে একদল হামলাকারী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ‘বাংলা টিফিন’‘বঙ্গভোজ’ রেস্তোরাঁয় প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। একই সঙ্গে ক্যাশবাক্স ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুটপাটের অভিযোগও ওঠে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায়। বিকট শব্দে পুরো বাজার এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীরা দ্রুত দোকানপাট বন্ধ করে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীদের ছোঁড়া ককটেলের আঘাতে এক পুলিশ সদস্য আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও রেস্তোরাঁ মালিকদের দাবি, হামলায় রেস্তোরাঁ দুটির আসবাবপত্র, ফ্রিজ, গ্লাস, বৈদ্যুতিক সরঞ্জাম ও অন্যান্য মালামালের ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি নগদ অর্থ লুটপাটের ঘটনাও ঘটেছে। তাদের হিসাবে এ ঘটনায় প্রায় ২০ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।

‘বাংলা টিফিন’‘বঙ্গভোজ’-এর মালিক মোর্শেদ শাকিল বলেন, “আমাদের প্রতিষ্ঠানে গ্রাহকসেবার বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। কোনো কর্মচারীর বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। একটি ছোট ঘটনাকে কেন্দ্র করে এমন ভয়াবহ হামলা ও তাণ্ডব আমরা কল্পনাও করিনি। আমরা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ককটেল বিস্ফোরণে একজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

এদিকে ঘটনার পর বিনোদপুর বাজার এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বিনোদপুর বাজারে আতঙ্ক, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি; জড়িতদের শনাক্তে পুলিশের অভিযান

রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

আপডেট সময় : ১১:১২:০১ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬