চট্টগ্রাম ০৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

মোহাম্মদপুর ইউনিয়নের সড়াইল কেন্দ্রীয় কবরস্থানের অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা

পাঁচবিবির সড়াইল কেন্দ্রীয় কবরস্থানের সংস্কার কাজের উদ্বোধন করলেন মাসুদ রানা প্রধান

জয়পুরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:২২:৪৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাট | ২০ জুন ২০২৬ : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী সড়াইল কেন্দ্রীয় কবরস্থানের সংস্কার ও উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। স্থানীয় জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে কবরস্থানের অবকাঠামোগত উন্নয়ন ও পরিবেশ সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

শনিবার (২০ জুন) বিকেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংস্কার কাজের উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।

এ সময় তিনি বলেন, কবরস্থান শুধু মৃত ব্যক্তিদের দাফনের স্থান নয়, এটি সমাজের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের গুরুত্বপূর্ণ অংশ। কবরস্থানের উন্নয়ন ও সংরক্ষণে সকলকে এগিয়ে আসতে হবে। তিনি এলাকার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আইনুল হক ও সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ, সাবেক ছাত্রনেতা হারুনুর রশিদ, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শাহজালাল, যুবনেতা নয়ন প্রধান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে কবরস্থানের বিভিন্ন অবকাঠামোগত সমস্যার কারণে সংস্কারের প্রয়োজন ছিল। সংস্কার কাজ বাস্তবায়িত হলে কবরস্থানের পরিবেশ উন্নত হবে এবং দাফন কার্যক্রম পরিচালনা আরও সহজ হবে।
অনুষ্ঠান শেষে কবরস্থানের উন্নয়ন কাজের সফল বাস্তবায়ন ও এলাকার শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মোহাম্মদপুর ইউনিয়নের সড়াইল কেন্দ্রীয় কবরস্থানের অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা

পাঁচবিবির সড়াইল কেন্দ্রীয় কবরস্থানের সংস্কার কাজের উদ্বোধন করলেন মাসুদ রানা প্রধান

আপডেট সময় : ০৭:২২:৪৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬