চট্টগ্রাম ১২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সালথা ফুটবল টুর্নামেন্ট, কে এম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, সোনাপুর ইউনিয়ন ফুটবল একাডেমি, ফরিদপুর ক্রীড়া সংবাদ, সালথা সংবাদ, ফুটবল টুর্নামেন্ট, রাঙ্গারদিয়া ফুটবল একাদশ, গোপালিয়া ফুটবল একাদশ, যুবসমাজ ও খেলাধুলা, মাদকবিরোধী কার্যক্রম, স্থানীয় ক্রীড়া, ফরিদপুর নিউজ

সালথায় জমকালো আয়োজনে কে এম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে রাঙ্গারদিয়ার জয়

মোঃ ইলিয়াছ খান ঢাকা বিভাগীয় ব্যুরো চিফ
  • আপডেট সময় : ০৮:৪৪:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

সালথা, ফরিদপুর | ১৯ জুন ২০২৬ : ফরিদপুরের সালথা উপজেলায় যুবসমাজকে মাদকমুক্ত ও খেলাধুলামুখী করতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘কে এম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’।

সোমবার (১৯ জুন) বিকেল ৫টায় উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোনাপুর ইউনিয়ন ফুটবল একাডেমির উদ্যোগে ১০ দলীয় এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন ফুকরা গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক এবং সোনাপুর ইউনিয়ন ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ ছরোয়ার হোসেন মাতুব্বর।
ডা. মোহাম্মদ কাওসার আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা মো. আজিজুল হক, ফুকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ বি এম শামসুল আলম, মো. মজিবুর রহমান মাতুব্বর, মো. শাহিদ মাতুব্বর, সেকেন মাতুব্বরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি মোহাম্মদ ছরোয়ার হোসেন মাতুব্বরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একইভাবে প্রবীণ সমাজসেবক হাজী ডা. কাওছার আলীকেও সম্মাননা জানানো হয়।

উদ্বোধনী খেলায় গোপালিয়া ফুটবল একাদশ ও রাঙ্গারদিয়া ফুটবল একাদশ মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। রোমাঞ্চকর টাইব্রেকারে রাঙ্গারদিয়া ফুটবল একাদশ ৭-৬ গোলে জয়লাভ করে উদ্বোধনী ম্যাচে বিজয় নিশ্চিত করে।

খেলাকে ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন গ্রাম থেকে আসা শত শত ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতিতে মাঠ পরিণত হয় মিলনমেলায়। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা টুর্নামেন্টকে প্রাণবন্ত করে তোলে।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ছরোয়ার হোসেন মাতুব্বর বলেন, “গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের মাঠমুখী করতে পারলে তারা মাদক থেকে দূরে থাকবে এবং সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে।”

বিশেষ অতিথি মাওলানা মো. আজিজুল হক বলেন, “মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি জনগণেরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। সবাই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুললে মাদক ব্যবসায়ী ও কারবারিদের সমাজে কোনো স্থান থাকবে না।”
প্রধান শিক্ষক এ বি এম শামসুল আলম বলেন, “খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি শৃঙ্খলা, নেতৃত্ব ও নৈতিক মূল্যবোধ গঠনের অন্যতম মাধ্যম। তরুণদের সঠিক পথে রাখতে খেলাধুলার প্রসার অত্যন্ত জরুরি।”

টুর্নামেন্টে ধারাভাষ্য প্রদান করেন রনি হুসাইন। প্রধান রেফারির দায়িত্ব পালন করেন মোহাম্মদ সাজ্জাদ হোসেন সাগর। সহকারী রেফারি হিসেবে ছিলেন রাসেল হোসেন ও মেহেদী হাসান।
স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের ক্রীড়া আয়োজন যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সালথা ফুটবল টুর্নামেন্ট, কে এম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, সোনাপুর ইউনিয়ন ফুটবল একাডেমি, ফরিদপুর ক্রীড়া সংবাদ, সালথা সংবাদ, ফুটবল টুর্নামেন্ট, রাঙ্গারদিয়া ফুটবল একাদশ, গোপালিয়া ফুটবল একাদশ, যুবসমাজ ও খেলাধুলা, মাদকবিরোধী কার্যক্রম, স্থানীয় ক্রীড়া, ফরিদপুর নিউজ

সালথায় জমকালো আয়োজনে কে এম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে রাঙ্গারদিয়ার জয়

আপডেট সময় : ০৮:৪৪:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬