চট্টগ্রাম ০৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের উপস্থিতিতে ব্যাংকার, ব্যবসায়ী ও সাধারণ জনগণকে জাল নোট শনাক্তকরণে সচেতন করার আহ্বান

গোপালগঞ্জের মুকসুদপুরে জাল নোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

লুৎফর সিকদার
  • আপডেট সময় : ০৮:৪৫:২২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬ ৬১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ, ২০ জুন ২০২৬: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় জাল নোটের প্রচলন প্রতিরোধ এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) সকাল ১০টায় মুকসুদপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করা হয়। মুকসুদপুর সোনালী ব্যাংক পিএলসি শাখার উদ্যোগে এবং উপজেলার বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতায় “জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা-২০২৬” অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, খুলনা অফিসের অতিরিক্ত পরিচালক মো. মনজুর রহমান। তিনি বলেন, জাল নোট দেশের অর্থনীতির জন্য একটি বড় হুমকি। জাল নোট শনাক্তকরণে ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী ও সাধারণ জনগণকে আরও সচেতন হতে হবে। জাল নোট গ্রহণ বা প্রচলনের ক্ষেত্রে আইনগত জটিলতা সম্পর্কে জনগণকে অবহিত করাও জরুরি।

মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি গোপালগঞ্জ প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আবুল কালাম আজাদ, বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের যুগ্ম পরিচালক মো. মিজানুর রহমান, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান এবং সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম।

কর্মশালায় ব্যাংক কর্মকর্তা, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে জাল নোট শনাক্তকরণের বিভিন্ন কৌশল, নিরাপত্তা বৈশিষ্ট্য এবং জাল নোট প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে জাল নোট তৈরির প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এ কারণে জনগণকে আসল ও জাল নোটের পার্থক্য সম্পর্কে সচেতন করতে নিয়মিত প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন জরুরি। তারা জাল নোটের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের উপস্থিতিতে ব্যাংকার, ব্যবসায়ী ও সাধারণ জনগণকে জাল নোট শনাক্তকরণে সচেতন করার আহ্বান

গোপালগঞ্জের মুকসুদপুরে জাল নোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৪৫:২২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬