চট্টগ্রাম ১১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

হাঁড়ি সর্দার এলাকায় ভোররাতে দুর্ঘটনা; নিহত শ্যামলী এন.আর ট্রাভেলসের সুপারভাইজার, জব্দ দুই বাস

কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত ১, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলে বিঘ্ন

এ.কে.পলাশ
  • আপডেট সময় : ০৩:৫৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা | ১৯ জুন ২০২৬ : কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাঁড়ি সর্দার এলাকায় দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে মো. আলমগীর হোসেন (৫০) নামে এক বাস সুপারভাইজারের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন পাবনা জেলার আমিনপুর থানার রাজা নারায়ণপুর গ্রামের মৃত আবদুল করিম মৃধার ছেলে। তিনি শ্যামলী এন.আর ট্রাভেলস পরিবহনের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

মিয়াবাজার হাইওয়ে থানা সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী শ্যামলী এন.আর ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের হাঁড়ি সর্দার এলাকায় পৌঁছালে সামনে থাকা সেন্টমার্টিন সৌহার্দ্য পরিবহনের একটি বাস হঠাৎ কোনো ধরনের সংকেত ব্যবহার না করে সড়কের বাম পাশে থামানোর চেষ্টা করে। এ সময় পেছনে থাকা শ্যামলী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের বাসটিকে সজোরে ধাক্কা দেয়।
সংঘর্ষের ফলে উভয় বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় শ্যামলী বাসের সুপারভাইজার আলমগীর হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে সামনের বাসটি কোনো ধরনের সিগন্যাল ছাড়াই হঠাৎ থামানোর চেষ্টা করায় এ দুর্ঘটনা ঘটে। এতে একজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর উভয় বাসের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনার কারণ ও দায় নির্ধারণে তদন্ত অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

হাঁড়ি সর্দার এলাকায় ভোররাতে দুর্ঘটনা; নিহত শ্যামলী এন.আর ট্রাভেলসের সুপারভাইজার, জব্দ দুই বাস

কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত ১, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলে বিঘ্ন

আপডেট সময় : ০৩:৫৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬