চট্টগ্রাম ০৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

তথ্য সংগ্রহে গিয়ে অশালীন আচরণ, ভিডিও ধারণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ; সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি

ঠাকূরগাঁওয়ে তথ্য চাইতেই সাংবাদিক দম্পতি হেনস্তার অভিযোগ: ইউএনও অফিসের কর্মচারীর বিরুদ্ধে এসপি বরাবর লিখিত অভিযোগ

মো. আরফান আলী
  • আপডেট সময় : ০৮:৩০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকূরগাঁও | ১৮ জুন ২০২৬ : ঠাকূরগাঁওয়ের হরিপূর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক দম্পতি হেনস্তা ও প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ইউএনও কার্যালয়ের এক কর্মচারীর বিরুদ্ধে জেলা পুলিশ সুপারের (এসপি) কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী সাংবাদিক মো. আইয়ুব আনছারী বুধবার (১৭ জুন) ঠাকূরগাঁও জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ অভিযোগ দাখিল করেন। অভিযোগটি গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মো. আইয়ুব আনছারী (৪২) ‘দৈনিক বাংলাদেশ সমাচার’, ‘দৈনিক ঘোষণা’‘বাংলাদেশ ডাইরী’র ঠাকূরগাঁও জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার স্ত্রী মোছা. তাহেরা খাতুন ‘দৈনিক স্বদেশ বিচিত্রা’র ঠাকূরগাঁও জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

তারা উভয়েই বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রত্যয়নপ্রাপ্ত সাংবাদিক। এছাড়া আইয়ুব আনছারী বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) থেকেও প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ১০ মার্চ ২০২৬ তারিখে সরকারি বিধি অনুসরণ করে কিছু তথ্য সংগ্রহের জন্য হরিপূর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আবেদন করেন সাংবাদিক দম্পতি। তবে দীর্ঘ সময় পার হলেও সংশ্লিষ্ট তথ্য প্রদান করা হয়নি। বরং অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর মো. শহিদুল ইসলাম বিভিন্নভাবে কালক্ষেপণ করতে থাকেন বলে অভিযোগে বলা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, গত ১৫ জুন দুপুর আনুমানিক ২টার দিকে তথ্যের অগ্রগতি জানতে ইউএনও কার্যালয়ে গেলে অভিযুক্ত কর্মচারী হঠাৎ ক্ষিপ্ত হয়ে সাংবাদিক দম্পতির সঙ্গে দুর্ব্যবহার করেন। একপর্যায়ে তাদের উদ্দেশ্যে অশালীন ও আপত্তিকর ভাষা ব্যবহার করেন এবং নিজ মোবাইল ফোনে ভিডিও ধারণ শুরু করেন।

এ সময় তাদের ‘চোর’, ‘ভুয়া সাংবাদিক’‘চাঁদাবাজ’ আখ্যা দিয়ে অপমান করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া উপজেলা চত্বরে আসতে নিষেধ করা, এলাকায় দেখলে মারধর ও খুন-জখম করার হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।

ভুক্তভোগী সাংবাদিক মো. আইয়ুব আনছারী জানান, সরকারি কর্মচারীর এমন আচরণ ও প্রাণনাশের হুমকির ঘটনায় তিনি ও তার স্ত্রী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার পর বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হলেও কোনো সমাধান না পাওয়ায় তারা জেলা পুলিশ সুপারের শরণাপন্ন হয়েছেন।
সাংবাদিক দম্পতি অভিযোগের সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত কর্মচারী মো. শহিদুল ইসলাম কিংবা হরিপূর উপজেলা নির্বাহী কর্মকর্তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংগ্রহে গিয়ে অশালীন আচরণ, ভিডিও ধারণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ; সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি

ঠাকূরগাঁওয়ে তথ্য চাইতেই সাংবাদিক দম্পতি হেনস্তার অভিযোগ: ইউএনও অফিসের কর্মচারীর বিরুদ্ধে এসপি বরাবর লিখিত অভিযোগ

আপডেট সময় : ০৮:৩০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬