চট্টগ্রাম ০৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

প্রতিবেশীদের মারধর ও মানসিক চাপের অভিযোগে বিষপান করে মৃত্যু, তদন্তে পুলিশ

সালথায় প্রতিবেশীদের অপমান সইতে না পেরে বিষপানে চার সন্তানের জনকের মৃত্যু

মোঃ ইলিয়াছ খান, ঢাকা বিভাগীয় ব্যুরো চীফ
  • আপডেট সময় : ০৫:১০:০১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুর জেলার সালথা উপজেলার বাউশখালী গ্রামে প্রতিবেশীদের মারধর ও অপমান সহ্য করতে না পেরে বিষপান করে দুলু শেখ (৩৫) নামে চার সন্তানের জনকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত দুলু শেখ ওই গ্রামের মৃত আওলাদ শেখের ছেলে। তিনি স্ত্রী ও চার সন্তান (দুই ছেলে ও দুই মেয়ে) রেখে গেছেন।

পরিবারের অভিযোগ অনুযায়ী, গত শনিবার দুপুরে প্রতিবেশীদের সঙ্গে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে দুলু শেখের বাকবিতণ্ডা হয়। এরপর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। রোববার দুপুরে প্রতিবেশী রহমান শেখ ও তার পরিবারের কয়েকজন সদস্য দুলু শেখের বাড়িতে গিয়ে তাকে মারধর করেন বলে অভিযোগ করা হয়।

পরবর্তীতে অপমান ও ক্ষোভ সহ্য করতে না পেরে তিনি ঘাস মারা বিষ পান করেন। গুরুতর অসুস্থ অবস্থায় প্রথমে তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় (১৬ জুন) সকাল ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী শোভা খাতুন অভিযোগ করে বলেন, পারিবারিক বিরোধের জেরে প্রতিবেশীরা তাদের বাড়িতে এসে তার স্বামীকে অপমান ও মারধর করেন। সেই অপমান সহ্য করতে না পেরে তিনি আত্মহননের পথ বেছে নেন।

এ ঘটনায় অভিযুক্ত রহমান শেখ (৪০), তার স্ত্রী জায়েদা খাতুন (৩০) এবং মালা বেগম (৩৫) পলাতক রয়েছেন বলে জানা গেছে। তবে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খান জানান, নিহতের ভাই সুজন বাদী হয়ে একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

প্রতিবেশীদের মারধর ও মানসিক চাপের অভিযোগে বিষপান করে মৃত্যু, তদন্তে পুলিশ

সালথায় প্রতিবেশীদের অপমান সইতে না পেরে বিষপানে চার সন্তানের জনকের মৃত্যু

আপডেট সময় : ০৫:১০:০১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬