চট্টগ্রাম ০৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

উরকিরচরে বাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার, ময়নাতদন্তে মৃত্যুর কারণ উদঘাটনের অপেক্ষা

রাউজানে যুবকের মরদেহ উদ্ধার ঘিরে রহস্য: পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের ভিন্ন ব্যাখ্যা

মোঃ ইলিয়াছ খান
  • আপডেট সময় : ১০:৫২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাউজান (চট্টগ্রাম) | ১৬ জুন ২০২৬ : চট্টগ্রামের রাউজান উপজেলায় রাশেদ (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে রহস্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের দাবি, তাকে ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, তিনি স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করতে পারেন।

মঙ্গলবার সকালে উপজেলার উরকিরচর ইউনিয়নের উরকিরচর জনকল্যাণ ছাত্র সংঘের পশ্চিম পাশের একটি বাড়ির উঠান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত রাশেদ ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাওলানা লাল মিয়া সাহেব বাড়ির প্রয়াত বদরুদ্দোজার ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।
পরিবারের পক্ষ থেকে চাচা আবদুল মাবুদ জানান, রাশেদ মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন এবং মাঝে মাঝে অস্বাভাবিক আচরণ করতেন। তিনি রাতে খালাতো বোনের শ্বশুরবাড়িতে গেলে দরজা না খোলায় বাইরে অবস্থান করেন। পরে সকালে তার মরদেহ পাওয়া যায়।

স্থানীয় মোরশেদ আলম দাবি করেন, মরদেহের মাথায় আঘাতের চিহ্ন ছিল এবং তাকে পিটিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তারা ধারণা করছেন।
এদিকে স্থানীয় সমাজসেবক আবুল কাশেম হিরু জানান, সকালে মরদেহ দেখে পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে মরদেহ উদ্ধার করে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করে মারা গেছেন এবং সিঁড়ি থেকে পড়ে গিয়ে মুখে আঘাত পেতে পারেন। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

উরকিরচরে বাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার, ময়নাতদন্তে মৃত্যুর কারণ উদঘাটনের অপেক্ষা

রাউজানে যুবকের মরদেহ উদ্ধার ঘিরে রহস্য: পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের ভিন্ন ব্যাখ্যা

আপডেট সময় : ১০:৫২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬