চট্টগ্রাম ০৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ঢাকা ও যশোরে পৃথক অভিযানে গ্রেপ্তার; আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ, অন্য আসামিদের ধরতে অভিযান চলছে

ফকিরহাটে কৃষক দল নেতা আনিসুর রহমান বাদল হত্যা মামলায় এজাহারভুক্ত দুই আসামি গ্রেপ্তার

মোঃ হাফিজুর রহমান
  • আপডেট সময় : ০৮:০৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাট | ১৬ জুন ২০২৬ : বাগেরহাটের ফকিরহাটে কৃষক দল নেতা ও বারইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি আনিসুর রহমান বাদল মোড়ল হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন বাগেরহাট সদর উপজেলার আড়পাড়া গ্রামের ওসমান মোল্লার ছেলে হাসান মোল্লা (৩৫) এবং সাহেবাহার এলাকার মোস্তাক শেখের ছেলে মো. মশিউর রহমান (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (১৫ জুন) রাতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর সহযোগিতায় ঢাকা থেকে হাসান মোল্লাকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে যশোর জেলার অভয়নগর এলাকা থেকে মো. মশিউর রহমানকে আটক করা হয়।

উল্লেখ্য, গত ৯ জুন রাত প্রায় ৯টার দিকে বাগেরহাট সদর উপজেলার বারইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি আনিসুর রহমান বাদল মোড়লকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে হত্যা করে। এ সময় তার সঙ্গে থাকা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ মোড়লও সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন।

ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহতের ভাই হাফিজুর রহমান বাদী হয়ে ১১ জুন ফকিরহাট মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তের অংশ হিসেবে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, হত্যা মামলার এজাহারভুক্ত ৬ নম্বর আসামি হাসান মোল্লা এবং ১২ নম্বর আসামি মো. মশিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার তদন্ত দ্রুতগতিতে এগিয়ে চলছে এবং ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ঢাকা ও যশোরে পৃথক অভিযানে গ্রেপ্তার; আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ, অন্য আসামিদের ধরতে অভিযান চলছে

ফকিরহাটে কৃষক দল নেতা আনিসুর রহমান বাদল হত্যা মামলায় এজাহারভুক্ত দুই আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:০৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬