চট্টগ্রাম ০৯:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সাংবাদিকের বাড়িতে হামলা, মোটরসাইকেল ভাঙচুর ও সিসি ক্যামেরা চুরির ঘটনায় আদালতে আত্মসমর্পণের পর তিন কিশোরকে কারাগারে পাঠানোর নির্দেশ

বাউফলে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর ও সিসি ক্যামেরা চুরির মামলায় কিশোর গ্যাংয়ের ৩ সদস্য কারাগারে

মোঃ শামিম
  • আপডেট সময় : ০৭:৪০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালী | ১৬ জুন ২০২৬ : পটুয়াখালীর বাউফল উপজেলায় সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর, মোটরসাইকেল ক্ষতিসাধন, সিসি ক্যামেরা চুরি ও প্রাণনাশের হুমকির ঘটনায় দায়ের করা মামলায় কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, দৈনিক আজকের জনবানী পত্রিকার বাউফল প্রতিনিধি ও সাংবাদিক ইঞ্জিনিয়ার খান মো. নওতাজের তিনতলা ভবনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আরিফ সিকদারের নেতৃত্বে কয়েকজন কিশোর গ্যাং সদস্য হামলা চালায়। হামলাকারীরা বাড়ির দরজা-জানালার গ্লাস ভাঙচুর করে জোরপূর্বক প্রবেশ করে এবং বাড়ির সামনে থাকা একটি পালসার এনএস-১৬০ সিসি মোটরসাইকেল ভাঙচুর করে। এছাড়া বাড়িতে স্থাপিত দুটি সিসি ক্যামেরা খুলে নিয়ে যায় এবং বাড়ির মালিককে হত্যার হুমকি প্রদান করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় আরিফ সিকদারসহ আরও পাঁচজন কিশোর গ্যাং সদস্য এবং অজ্ঞাতনামা ৫ থেকে ৭ জনকে আসামি করে বাউফল থানায় মামলা দায়ের করা হয়। মামলাটি বাউফল থানার জি.আর-২৮০/২০২৬ নং মামলা হিসেবে ১১ জুন ২০২৬ তারিখে রুজু হয়।

মামলার আসামিরা ঘটনার পর থেকে পলাতক ছিলেন। পরে মঙ্গলবার (১৬ জুন) পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। দীর্ঘ শুনানি শেষে বিচারক নিলুফার শিরিন তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।

আদালত আসামি রিফাত (পিতা- সাইদুল সিকদার), মাহিম (পিতা- মো. জহির) এবং আলফা (পিতা- মো. আরিফ সিকদার)-কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের আদেশ অনুযায়ী তাদের যশোর কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

মামলার সংশ্লিষ্ট সূত্র জানায়, এ মামলার ২ ও ৩ নম্বর আসামি পূর্বেই জামিনে রয়েছেন। তবে মামলার প্রধান অভিযুক্ত ১ নম্বর আসামি আরিফ সিকদার এখনও পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।

স্থানীয় সাংবাদিক মহল ও সচেতন নাগরিকরা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সাংবাদিকের বাড়িতে হামলা, মোটরসাইকেল ভাঙচুর ও সিসি ক্যামেরা চুরির ঘটনায় আদালতে আত্মসমর্পণের পর তিন কিশোরকে কারাগারে পাঠানোর নির্দেশ

বাউফলে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর ও সিসি ক্যামেরা চুরির মামলায় কিশোর গ্যাংয়ের ৩ সদস্য কারাগারে

আপডেট সময় : ০৭:৪০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬