গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রাম থেকে গ্রেপ্তার
যুবলীগের সাবেক সভাপতি বাবু মোল্যা বিস্ফোরক মামলায় গ্রেপ্তার
- আপডেট সময় : ০৭:৫১:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

ফরিদপুরের সালথা উপজেলায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও সোনাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. খায়রুজ্জামান বাবু মোল্যা (৪৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৫ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সালথা থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালে দায়ের হওয়া একটি মারামারি ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনী তাকে খুঁজছিল।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাবলুর রহমান খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ওই মামলার পাশাপাশি তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
গ্রেপ্তারের পর এলাকায় বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।














