চট্টগ্রাম ০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা

চুয়েট সংলগ্ন পাহাড়তলী বাজারে মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি, সিসিটিভিতে ধরা পড়ে ৬ হামলাকারী

চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে বিএনপি নেতা মাকসুদুল চৌধুরীকে গুলি করে হত্যা, সিসিটিভিতে ৬ দুর্বৃত্ত শনাক্ত

স্টাফ রিপোর্টার | চট্টগ্রাম
  • আপডেট সময় : ১১:০৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের রাউজানে প্রকাশ্য দিবালোকে মাকসুদুল চৌধুরী নামে এক বিএনপি নেতাকে মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ জুন) দুপুর দেড়টার দিকে চুয়েট সংলগ্ন পাহাড়তলী বাজার এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত মাকসুদুল চৌধুরী উপজেলার বেতাগী ইউনিয়নের বাসিন্দা ছিলেন। স্থানীয়ভাবে তিনি রাঙ্গুনিয়ার বিএনপির সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে পাহাড়তলী বাজার এলাকায় অবস্থান করছিলেন মাকসুদুল চৌধুরী। এসময় ৬ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল তাকে লক্ষ্য করে হামলা চালায়। হামলাকারীদের মধ্যে দুজন খুব কাছ থেকে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
ঘটনার পর স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং তদন্ত কার্যক্রম শুরু করে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জুনায়েত কাউছার জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ৬ জনকে শনাক্ত করা হয়েছে। এরমধ্যে দুজনের হাতে পিস্তল দেখা গেছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, দুপুর দেড়টার দিকে মাকসুদুল চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত চলছে।
এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, হত্যার পেছনের কারণ ও জড়িতদের পরিচয় নিশ্চিত করতে তদন্ত জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চুয়েট সংলগ্ন পাহাড়তলী বাজারে মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি, সিসিটিভিতে ধরা পড়ে ৬ হামলাকারী

চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে বিএনপি নেতা মাকসুদুল চৌধুরীকে গুলি করে হত্যা, সিসিটিভিতে ৬ দুর্বৃত্ত শনাক্ত

আপডেট সময় : ১১:০৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬