চট্টগ্রাম ০৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

দায়িত্ব পালনে সততা ও জনসেবামুখী কর্মকাণ্ডে প্রশংসিত নগরকান্দার ইউএনও; বদলির গুঞ্জনে মিশ্র প্রতিক্রিয়া

নগরকান্দার ইউএনও সাইফুল ইসলামকে ঘিরে ইতিবাচক মূল্যায়ন, বদলির গুঞ্জনে হতাশ স্থানীয়রা

ইলিয়াছ
  • আপডেট সময় : ১০:৫৪:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের নগরকান্দা উপজেলা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করতে সক্ষম হয়েছেন বলে মনে করছেন সচেতন মহল। মাত্র দুই থেকে তিন মাসের কর্মকালেই প্রশাসনিক কার্যক্রমে সক্রিয়তা, জনসেবামুখী মনোভাব ও দায়িত্বশীল আচরণের কারণে তিনি সাধারণ মানুষের প্রশংসা অর্জন করেছেন।

সম্প্রতি তাকে নিয়ে বদলির গুঞ্জন ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আলোচনা শুরু হয়। তবে স্থানীয়দের একাংশের দাবি, এত অল্প সময়ে কোনো কর্মকর্তার সামগ্রিক মূল্যায়ন করা কঠিন হলেও ইউএনও মোঃ সাইফুল ইসলাম জনগণের কল্যাণে আন্তরিকভাবে কাজ করার চেষ্টা করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি নিয়ম-নীতি মেনে চলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন এবং কোনো ধরনের অনৈতিক চাপ বা প্রভাবকে প্রশ্রয় দেননি। এ কারণে একটি অসন্তুষ্ট মহল তার বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালানোর চেষ্টা করছে বলেও অভিযোগ উঠেছে।

সচেতন নাগরিকদের মতে, কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ থাকলে তা অবশ্যই তথ্য-প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা উচিত। কিন্তু সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে আকার-ইঙ্গিতে দোষারোপ করা দায়িত্বশীল আচরণ নয়। বিশেষ করে বদলির গুঞ্জনের পর হঠাৎ নেতিবাচক প্রচারণা শুরু হওয়ায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অনেকেই মনে করেন, বর্তমান ইউএনও মোঃ সাইফুল ইসলাম একজন শিক্ষিত, মেধাবী ও কর্মঠ কর্মকর্তা হিসেবে প্রশাসনকে সাধারণ মানুষের আরও কাছে নিয়ে আসার চেষ্টা করছেন। তারা আশা প্রকাশ করেন, কোনো কর্মকর্তার মূল্যায়ন যেন গুজব, অপপ্রচার বা ব্যক্তিগত স্বার্থের ভিত্তিতে নয়; বরং সততা, দক্ষতা ও জনসেবার মানসিকতার আলোকে করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম বলেন, “নগরকান্দায় যোগদানের পর থেকে সরকারের নীতিমালা অনুযায়ী সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করছি। জনগণের সেবা করাই একজন সরকারি কর্মকর্তা হিসেবে আমার প্রধান দায়িত্ব। কাজ করতে গেলে ভুল-ত্রুটি হতে পারে, তবে আমি সবসময় জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করার চেষ্টা করেছি।”

তিনি আরও বলেন, “আমার বিরুদ্ধে যদি কারও কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তাহলে যথাযথ কর্তৃপক্ষের কাছে তথ্য-প্রমাণসহ উপস্থাপন করার আহ্বান জানাই। আমি বিশ্বাস করি, আমার কাজই আমার পরিচয় বহন করবে।”
ইউএনও আরও জানান, নগরকান্দার মানুষের কাছ থেকে যে সহযোগিতা ও ভালোবাসা পেয়েছেন, তার জন্য তিনি কৃতজ্ঞ। দায়িত্ব পালনকালীন সময়ের মতো ভবিষ্যতেও যেখানেই দায়িত্ব পালন করবেন, সেখানেই জনসেবায় নিজেকে নিয়োজিত রাখবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দায়িত্ব পালনে সততা ও জনসেবামুখী কর্মকাণ্ডে প্রশংসিত নগরকান্দার ইউএনও; বদলির গুঞ্জনে মিশ্র প্রতিক্রিয়া

নগরকান্দার ইউএনও সাইফুল ইসলামকে ঘিরে ইতিবাচক মূল্যায়ন, বদলির গুঞ্জনে হতাশ স্থানীয়রা

আপডেট সময় : ১০:৫৪:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬