চট্টগ্রাম ০৮:২০ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

কিশোরগঞ্জের কটিয়াদীতে বিশ্ব রক্তদাতা দিবসে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প ও রক্তদাতাদের সম্মাননা

কটিয়াদীতে বিশ্ব রক্তদাতা দিবস উদ্‌যাপন: ২০০ মানুষের ফ্রি ব্লাড গ্রুপ পরীক্ষা, ১৫০ রক্তদাতাকে উপহার

এ.এস.এম হামিদ হাসান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:১৮:৪০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদীতে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘রক্তদান সমিতি’র উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি পালিত হয়েছে। “নিরাপদ রক্ত বাঁচায় প্রাণ” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, সচেতনতামূলক কার্যক্রম এবং নিয়মিত ও নতুন রক্তদাতাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

রবিবার (১৪ জুন) কটিয়াদী সরকারি কলেজ চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে সকাল থেকেই সাধারণ শিক্ষার্থী, তরুণ-তরুণী ও স্থানীয় মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। দিনব্যাপী প্রায় দুই শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কার্যকরী সমন্বয়ক জিসান আজাদ। কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সংগঠনের প্রতিষ্ঠাতা সমন্বয়ক বদরুল আলম নাঈম।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য শাহরিয়ার হোসেন রিপন, জুয়েল আহমেদ, রফিকুল ইসলাম বাপ্পী, কাওসার আহমেদ, সাব্বির হোসেন রিয়াদ, বৃষ্টি আক্তার, রাদিন, রাজিব, বিজয়, নিশাদ, ইমরান, হুমায়ুন, আহাদ, সাকিব, রাতুল, তায়েফ, পিয়াসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ শিক্ষার্থীরা।
উদ্বোধনী বক্তব্যে বদরুল আলম নাঈম বলেন, “বিশ্ব রক্তদাতা দিবসে আমি সকল নিঃস্বার্থ রক্তদাতা ও মানবিক স্বেচ্ছাসেবকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর্ত মানবতার সেবায় তরুণ প্রজন্মকে আরও বেশি সম্পৃক্ত করতে হবে। স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদানে মানুষকে উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সভাপতির বক্তব্যে জিসান আজাদ বলেন, “নিরাপদ রক্তের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত রক্তদাতাদের উৎসাহিত করার লক্ষ্যেই আমাদের এই আয়োজন। গ্রামীণ পর্যায়ে নতুন রক্তদাতা তৈরি করতে আমরা ধারাবাহিকভাবে মানবিক কার্যক্রম চালিয়ে যাব।”

আয়োজকরা জানান, মানবিক কাজে উদ্বুদ্ধ করতে ১৫০ জন নিয়মিত ও নতুন রক্তদাতাকে সংগঠনের পক্ষ থেকে টি-শার্ট ও কলম উপহার দেওয়া হয়েছে। আয়োজনে অংশগ্রহণকারীরা এমন উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কিশোরগঞ্জের কটিয়াদীতে বিশ্ব রক্তদাতা দিবসে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প ও রক্তদাতাদের সম্মাননা

কটিয়াদীতে বিশ্ব রক্তদাতা দিবস উদ্‌যাপন: ২০০ মানুষের ফ্রি ব্লাড গ্রুপ পরীক্ষা, ১৫০ রক্তদাতাকে উপহার

আপডেট সময় : ১১:১৮:৪০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬